1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু অধিকারের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী: নোয়াখালীতে আলোচনা ও মতবিনিময় সভা হাম: সিলেটে প্রাণ গেল আরও ৩ শিশুর, মোট মৃত্যু ১৮০ সীমানা পেরিয়ে বন্ধুত্ব, নানাকে নিয়ে অজানা গল্প শোনালেন বাসিত ২৫ কোটির সিনেমায় ৩৩০ কোটির ব্যবসা, কী আছে ‘বেথলেহেম কুদুম্বা ইউনিটে’? আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে হাসানের ইতিহাস যুক্তরাষ্ট্রে ফুটবল ও ক্যাম্পাস উৎসবে বাড়ছে গুলির আতংক রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানার চেষ্টা চলছে সোমবার রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা হাসানের হ্যাটট্রিক, বাংলাদেশের প্রথম কোন পেসারের কীর্তি

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে। আজ রোববার বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) সিলেট কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা-সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য দপ্তরের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত কোনো হামের রোগী শনাক্ত না হলেও সন্দেহজনক উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩ শিশুর মৃত্যু হয়।

মৃত শিশুরা হলো সিলেটের কোম্পানীগঞ্জের বিলাল আহমেদের ৬ মাস বয়সী ছেলে আরাব, সুনামগঞ্জের দিরাই উপজেলার সাইদুল আলমের ১৪ মাস বয়সী মেয়ে ইবা আক্তার এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জান্নাত মিয়ার ১০ মাস বয়সী ছেলে রাইয়ান। তারা সবাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৩০ জন সন্দেহজনক হামে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে পুরো বিভাগে মোট ৫১৫ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসাধীন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ভর্তি রয়েছেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮০ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭২ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ