1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি করপোরেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ আমানতকারীদের অর্থ ফেরতে ন্যাশনাল ব্যাংকের আবেদন গ্রহণ শুরু এলডিসি উত্তরণের আগে প্রধান বাজারগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর দিচ্ছে সরকার; ৩৮ দেশের সঙ্গে চুক্তির সম্ভাব্যতা যাচাই সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২ সৌদি আরবে প্রাণঘাতী হামলা, হুতিদের নিন্দায় সরব বিশ্ব রিয়াদে বিমানবন্দরে হামলায় ঢাকার তীব্র নিন্দা, হতাহত বাংলাদেশিদের তথ্য সংগ্রহের চেষ্টা চলছে সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু অধিকারের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী: নোয়াখালীতে আলোচনা ও মতবিনিময় সভা হাম: সিলেটে প্রাণ গেল আরও ৩ শিশুর, মোট মৃত্যু ১৮০

গাজা যুদ্ধে যৌথ অবস্থান তৈরিতে তুরস্কে রাইসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৭৪ Time View

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মঙ্গরবার প্রথমবারের মতো তুরস্কে আনুষ্ঠানিক সফর করছেন। গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে একটি যৌথ অবস্থান তৈরি করাই তার এই সফরের লক্ষ্য বলে জানা গেছে।
গাজা ও ইসরায়েলের চলমান যুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোয়ান মুসলিম বিশে^ ইসরায়েলের অন্যতম কট্টর সমালোচক হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ এবং হামাসকে ‘স্বাধীনতাকামী গ্রুপ’ বলে বর্ণনা করেছেন।
কিন্তু মুসলিম ও আরব নেতাদের বৈঠকে গাজার হামলার বিষয়ে কী ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে কোনো ঐকমত্য তৈরি হয়নি।
বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধে তুরস্কের ওপর চাপ তৈরি করবেন রাইসি।
ইস্তাম্বুলের সেন্টার ফর ইরানিয়ান স্টাডিজের পরিচালক হাক্কি উইঘুর বলেছেন, ইরান আশা করছে তুরস্ক ইসরায়েলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ বাণিজ্যিক যোগাযোগ বন্ধ করুক। এ ছাড়া গাজার যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার চেষ্টাও করবেন রাইসি।
এদিকে রাইসির সঙ্গে রোববার টেলিফোনে কথা বলার পর তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় থেকে বলা হয়েছে, ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে একটি অভিন্ন অবস্থান তৈরির বিষয়ে তারা আলোচনা করবেন।
এ ছাড়া ইরান ও তুরস্ক অস্থায়ী যুদ্ধবিরতিকে স্থায়ী এবং স্থায়ী শান্তি অর্জন নিয়ে একযোগে কাজ করে যাবে বলেও তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ