1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নেপালে আবার হড়পা বানে ভেসে গেছে বাড়ি, সেতু পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি ও দ্বিতীয় কাফকো স্থাপনে আগ্রহী জাপানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘জাতির বৃহত্তর স্বার্থে’ জাতীয় বন্দর কৌশল তৈরি করা হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী পেনশন পুনঃস্থাপন চেয়ে ফের গ্রামীণ ব্যাংকের সামনে অবসরে যাওয়া কর্মীরা শারদীয় দুর্গোৎসবে মুক্তির তালিকায় ৩ সিনেমা মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর বলিউড অভিনেত্রীর আবেগঘন বার্তা হ্যাটট্রিক করে বাংলাদেশের ‘প্রথম’ হাসান যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের মুগ্ধসহ ১১ হত্যাকাণ্ড: এমপিসহ ২৬ জনের বিচার শুরু

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ‘ঈদ আনন্দ’ অনুষ্ঠানের আয়োজন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৮২ Time View

নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের দিন ‘ঈদ আনন্দ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউয়ের ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ ঈদের দিন দুপুর দুইটা থেকে
সন্ধ্যা সাতটা পর্যন্ত এই অনুষ্ঠানমালা চলবে। ‘ঈদ আনন্দ’ অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে ঈদ শুভেচছা বিনিময়, কথামালা, কবিতা পাঠ, আবৃওি, সংগীত , জম্পেশ আড্ডা, মিষ্টি মুখ ইত্যাদি।

‘ঈদ আনন্দ’ অনুষ্ঠানের আয়োজন প্রসংগে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল জানান, ‘আমাদের সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি, পারিবারিক বন্ধন আমরা এই প্রবাসেও অক্ষুন্ন রাখতে চাই। বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের মনোজগতে আমাদের ঈদের ঐতিহ্য, সংস্কৃতি, পারিবারিক বন্ধন চির জাগরুক রাখার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস’ ।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাষটি বোর্ড এর সভাপতি আব্দুর রফিক প্রবাসী বাংলাদেশিদেরকে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে সপরিবারে ‘ঈদ আনন্দ’ আয়োজনে অংশগ্রহন করার জন্য
আমন্ত্রণ জানিয়েছেন।
আটলান্টিক সিটিতে ‘ঈদ আনন্দ’ অনুষ্ঠান আয়োজনের সংবাদে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ