1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

দেশব্যাপী ১৮ দলের গণমিছিল বুধবার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ অক্টোবর, ২০১২
  • ১১৩ Time View

সরকার বিরোধী ১৮ দলীয় জোট বুধবার দেশব্যাপী গণমিছিল করবে।

জোটের নেতা-কর্মীদের রিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, গ্রেফতার, নির্যাতন, নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনের সমাবেশে পুলিশি হামলা এবং সারাদেশে ১৮ দলীয় জোটের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ঢাকাসহ সব মহানগর ও জেলা সদরে এ গণমিছিল হবে।

ঢাকায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল ৩টায় গণমিছিল শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

গণমিছিলকে সফল করার জন্য বিএনপি এবং এর সব অঙ্গ-সহযোগী সংগঠন ও ১৮ দলীয় জোটের সব পর্যায়ের নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ