1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি ও দ্বিতীয় কাফকো স্থাপনে আগ্রহী জাপানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘জাতির বৃহত্তর স্বার্থে’ জাতীয় বন্দর কৌশল তৈরি করা হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী পেনশন পুনঃস্থাপন চেয়ে ফের গ্রামীণ ব্যাংকের সামনে অবসরে যাওয়া কর্মীরা শারদীয় দুর্গোৎসবে মুক্তির তালিকায় ৩ সিনেমা মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর বলিউড অভিনেত্রীর আবেগঘন বার্তা হ্যাটট্রিক করে বাংলাদেশের ‘প্রথম’ হাসান যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের মুগ্ধসহ ১১ হত্যাকাণ্ড: এমপিসহ ২৬ জনের বিচার শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

ইসরায়েলি হামলা, একই পরিবারের অর্ধশতাধিক নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৬৫ Time View

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একই পরিবারের অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বুধবার ইসরায়েলি হামলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে।
গাজার নিয়ন্ত্রণে থাকা হামাসের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি জানিয়েছেন, বুধবার সকালে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে হামলার ঘটনায় নিহত ৫২ জন একই পরিবারের সদস্য।
তিনি বলেন, জাবালিয়া শরণার্থী শিবিরে কাদুরা পরিবারের ৫২ জন প্রাণ হারিয়েছেন। তিনি আরও বলেন, আমার কাছে নিহতদের নামের তালিকা রয়েছে। ওই পরিবারের দাদা থেকে শুরু করে তাদের নাতি-নাতনি সবাই নিহত হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সময় দুই শতাধিক মানুষকে জিম্মি হিসেবে অপহরণ করা হয় এবং ১২০০ ইসরায়েলি নিহত হয়। এরপরেই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। তারপর থেকে এখন পর্যন্ত গাজায় হামলা চলছেই। সেখানে ইসরায়েলের বর্বর হামলায় এখন পর্যন্ত ১৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
এদিকে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ সংগঠনের পাঁচ সদস্য নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের বেইত ইয়াহুন শহরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হন তারা। শিয়া ইসলামি সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ