1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নীলফামারী, শ্রেষ্ঠ পুলিশ সুপার ফরহাদ হোসেন ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ২০২৭ সালে বড় পর্দায় মুক্তির তালিকায় যেসব সিনেমা বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি : ইউএনডিপি ঋণনির্ভরতা কমিয়ে চীনের সঙ্গে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদকের মৃত্যুতে স্পিকারের শোক উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমার আশঙ্কা চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ১১, ‘কিশোর গ্যাং’ সন্দেহে আটক ৭৬ অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেত্রী কল্পনা, শারীরিক অবস্থার উন্নতি ইউএস ট্রেজারি কর্মকর্তার সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের বৈঠক

উ. কোরিয়ার পরমাণু চুল্লি বন্ধের কার্যক্রম পর্যবেক্ষণ করছে দ. কোরিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৮১ Time View

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার বলেছে, তারা উত্তর কোরিয়ার একটি পারমাণবিক চুল্লির স্থাপনা ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করছে। এই চুল্লির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম রিপোর্ট করেছে। পারমাণবিক অস্ত্রে ব্যবহারে প্লুটোনিয়ম সংগ্রহে পিয়ংইয়ং এমন পদক্ষেপ গ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে।
‘ডোঙ্গা ইলবো’ সংবাদপত্র আগের দিনের এক প্রতিবেদনে জানায়, সিউল এবং ওয়াশিংটনের গোয়েন্দা সূত্রগুলো গত মাসের শেষের দিকে ইয়ংবিয়নের পাঁচ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চুল্লিটি সাময়িকভাবে কাজ বন্ধ করে দেওয়ার লক্ষণ শনাক্ত করেছে।

সরকারি সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করার জন্য প্লুটোনিয়াম সংগ্রহে জ্বালানি রডগুলো পুনরায় প্রক্রিয়াজাত করতে চুল্লিটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিওন হা-কিউয়ের প্রাত্যহিক ব্রিফিংকালে সাংবাদিকরা ওই প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘দক্ষিণ কোরিয়া এবং মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষ এই সংক্রান্ত উত্তর কোরিয়ার গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’
উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত ইয়ংবিয়ন দেশের প্রথম পারমাণবিক চুল্লি স্থাপনা এবং উত্তর কোরিয়ার নিষিদ্ধ অস্ত্র কর্মসূচির প্লুটোনিয়াম সংগ্রহের একমাত্র উৎস হিসেবে পরিচিত।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ