1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ সৌদি আরবের বিমানবন্দর বন্ধে ঢাকা থেকে ৬১ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ৯,২৬৯ যাত্রী ঘর থেকেই শুরু হোক দুর্যোগসহনশীল বাংলাদেশ গড়ার লড়াই পাটে শুল্কের খড়্গ বসিয়ে ঢাকার কাছে ফলে ছাড় চায় ভারত দুর্গাপূজায় টানা ৫ দিন ব্যাংক বন্ধ, খোলা থাকবে বন্দরে আজকের দিনটি ব্যর্থদের জন্য বিশ্বজুড়ে প্রবৃদ্ধি কমার পূর্বাভাস, মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার শঙ্কা আইএমএফের কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পড়েছিল দম্পতির লাশ পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড পরিমাণ স্বর্ণ, রুপা ও বিদেশি মুদ্রা দেশজুড়ে নিত্যপণ্যের বাজারে অভিযান, ৪২ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন কেনেডি জুনিয়র

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৭ Time View

ডেমোক্রক্র্যাটিক প্রার্থী হিসেবে জো বাইডেনের সঙ্গে মনোনয়ন লড়াইয়ে নামতে চান না রবার্ট এফ কেনেডি জুনিয়র। বরং যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র পদে লড়তে যাচ্ছেন তিনি। শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসতে পারে।
মার্কিন রাজনীতিতে কেনেডির পূর্বপুরুষদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ধারণা করা হচ্ছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার অংশগ্রহণ নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে ও বাইডেনের সঙ্গে আরেকজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভাব হবেন।

স্পষ্ট করে কিছু না বললেও শুক্রবার স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউবের এক ভিডিও বার্তায় আগামী ৯ অক্টোবর ফিলাডেলফিয়ায় তার জনসভায় সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান। এদিন নির্বাচন বিষয়ে ঘোষণা দিতে পারেন।
তিনি রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক উভয় দলেরই দুর্নীতির সমালোচনা করে ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পট পরিবর্তনের কথা তোলেন।
কেনেডি জুনিয়র যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা, যিনি ১৯৬৩ সালে আততায়ীর হাতে নিহত হন। সাবেক মার্কিন সিনেটর রবার্ট এফ কেনেডি তার বাবা। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক ময়দানে এ অ্যান্টি-ভ্যাকসিন অ্যাকটিভিস্টের আলাদা পরিচিতি রয়েছে।
গত এপ্রিলে কেনেডি জুনিয়র বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে ডেমোক্র্যাটিক মনোনয়নের জন্য বাইডেনকে চ্যালেঞ্জ করবেন তিনি।
খবর রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ