1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ সৌদি আরবের বিমানবন্দর বন্ধে ঢাকা থেকে ৬১ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ৯,২৬৯ যাত্রী ঘর থেকেই শুরু হোক দুর্যোগসহনশীল বাংলাদেশ গড়ার লড়াই পাটে শুল্কের খড়্গ বসিয়ে ঢাকার কাছে ফলে ছাড় চায় ভারত দুর্গাপূজায় টানা ৫ দিন ব্যাংক বন্ধ, খোলা থাকবে বন্দরে আজকের দিনটি ব্যর্থদের জন্য বিশ্বজুড়ে প্রবৃদ্ধি কমার পূর্বাভাস, মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার শঙ্কা আইএমএফের কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পড়েছিল দম্পতির লাশ পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড পরিমাণ স্বর্ণ, রুপা ও বিদেশি মুদ্রা দেশজুড়ে নিত্যপণ্যের বাজারে অভিযান, ৪২ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা

সৌদি আরবের বিমানবন্দর বন্ধে ঢাকা থেকে ৬১ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ৯,২৬৯ যাত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

একের পর এক হামলার পর সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ৬১টি ফ্লাইট ব্যাহত হয়েছে। এতে এখন পর্যন্ত ৯ হাজার ২৬৯ জন যাত্রী তাদের গন্তব্যে যেতে পারেননি বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে শনিবার (১০ অক্টোবর) রাত থেকে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল পর্যন্ত বাংলাদেশে চলাচলকারী বিভিন্ন এয়ারলাইনসের এসব ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, ব্যাহত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ২২টি সরাসরি এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট।

সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদিয়া এয়ারলাইনসের চারটি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট ব্যাহত হয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, সালামএয়ারের তিনটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটসের নয়টি, কাতার এয়ারওয়েজের পাঁচটি এবং ফ্লাইদুবাইয়ের পাঁচটি ফ্লাইট ব্যাহত হয়েছে।

এদিকে, সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গতকাল সোমবার (১২ অক্টোবর) এ সিদ্ধান্ত জানায় সংস্থাটি।

এ ছাড়া বারবার হামলার ঘটনায় রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় আগামী ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট স্থগিত করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ