1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রবাসীদের সুরক্ষায় বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ সৌদি আরবের বিমানবন্দর বন্ধে ঢাকা থেকে ৬১ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ৯,২৬৯ যাত্রী ঘর থেকেই শুরু হোক দুর্যোগসহনশীল বাংলাদেশ গড়ার লড়াই পাটে শুল্কের খড়্গ বসিয়ে ঢাকার কাছে ফলে ছাড় চায় ভারত দুর্গাপূজায় টানা ৫ দিন ব্যাংক বন্ধ, খোলা থাকবে বন্দরে আজকের দিনটি ব্যর্থদের জন্য বিশ্বজুড়ে প্রবৃদ্ধি কমার পূর্বাভাস, মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার শঙ্কা আইএমএফের কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পড়েছিল দম্পতির লাশ পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড পরিমাণ স্বর্ণ, রুপা ও বিদেশি মুদ্রা

তারবার্তা ফাঁস মামলায় ইমরান খানের জামিন শুনানি কাল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৯ Time View

কূটনৈতিক তারবার্তা ফাঁসের মামলায় কারাগারে থাকা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন শুনানির দিন ধার্য করেছেন ইসলামাবাদের হাইকোর্ট।
আগামীকাল সোমবার ওই মামলায় ইমরানের জামিন আবেদনের শুনানি হবে। প্রধান বিচারপতি আমির ফারুকের বেঞ্চে এই শুনানি হবে।

এ দিন পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে (এফআইএ) প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হাজির থাকতে বলেছেন আদালত। তোশাখানা দুর্নীতি মামলায় গত ৫ আগস্ট ইমরানকে তিন বছরের সাজা দেন আদালত। এর পর থেকে অ্যাটক কারাগারে আছেন তিনি।
এর আগে পাকিস্তান ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) কাছ থেকে এ মামলায় যুক্তি চেয়েছিলেন আদালত।
অফিসিয়ার সিক্রেট অ্যাক্টসের অধিনে প্রতিষ্ঠিত বিশেষ আদালত এর আগে তারবার্তা ফাঁস হওয়া মামলায় গ্রেপ্তার পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেইশির জামিন আবেদেন বাতিল করে দেন।
এরপর সাইপার মামলায় ইমরান খান ও কুরেইশিকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় রিমান্ডে কারাগারে রাখা হয়েছে।
গত মাসে, এফআইএ পিটিআই প্রধান এবং তার দলের ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে মামলা করে এবং রাজনৈতিক স্বার্থের জন্য গোপন নথির অপব্যবহার করার অভিযোগ আনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ