1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে আরএমআইএলের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন চীনের ঋণের চেয়ে বিনিয়োগ নিয়ে বেশি আগ্রহী বাংলাদেশ: অর্থমন্ত্রী অভিবাসন ব্যয় কমানো ও দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান রাষ্ট্রপতির সোনালী ও স্ট্যান্ডার্ড ব্যাংকের সব সেবা দুদিন বন্ধ দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা টিকটকের ‘ফ্যান্টাসি’তে মোবাইল বিক্রি করে ঘর ছাড়ে প্রাথমিকের ৪ ছাত্রী: পুলিশ পূজায় গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির বিশ্ব ব্যাংক-আইএমএফের অর্থায়ন নিয়ে ‘কোনো দ্বিধা নেই’: অর্থ উপদেষ্টা

রাশিয়ায় ওয়াগনার প্রধান পিগ্রোজিনসহ ১০ জন নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৬২ Time View

রাশিয়ায় ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে বহনকারী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে প্রিগোজিনসহ ১০ জন নিহত হওয়া খবর পাওয়া গেছে।
বুধবার (২৩ আগস্ট) রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে মস্কো টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার জরুরি মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, ওয়াগনার ভাড়াটে প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে বহনকারী একটি বিমান মস্কোর উত্তর-পশ্চিমে টাভার অঞ্চলে বিধ্বস্ত হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরআইএ নভোস্তির প্রতিবেদনে বলা হয়েছে, প্রিগোশিনসহ ওই উড়োজাহাজে ১০ আরোহী ছিলেন। তাদের মধ্যে তিনজন ছিলেন ক্রু। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন।

প্রিগোশিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে রাশিয়ার হয়ে যুদ্ধ করছিল ভাগনার সেনারা। তবে রুশ সামরিক নেতৃত্বের প্রতি অসন্তোষ ছিল প্রিগোশিনের।
এ অসন্তোষের প্রকাশ ঘটে গত ২৩ জুন। বিদ্রোহ করে বসেন প্রিগোশিন। রাশিয়ার সামরিক নেতৃত্বকে উৎখাতের জন্য ইউক্রেন সীমান্ত থেকে মস্কোর দিকে অভিযান শুরু করেন তিনি। পথে কয়েকটি শহর নিজেদের নিয়ন্ত্রণে নেন ভাগনারের যোদ্ধারা। ভাগনারের নিয়ন্ত্রণে যায় গুরুত্বপূর্ণ একটি রুশ সেনাঘাঁটি।
২০১৪ সালে রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনার প্রতিষ্ঠা করেন পুতিনের একসময়ের ঘনিষ্ঠ প্রিগোজিন। রুশ এ ধনী ব্যবসায়ী ‘পুতিনের বাবুর্চি’ নামে পরিচিতি পেয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ