1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে আরএমআইএলের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন চীনের ঋণের চেয়ে বিনিয়োগ নিয়ে বেশি আগ্রহী বাংলাদেশ: অর্থমন্ত্রী অভিবাসন ব্যয় কমানো ও দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান রাষ্ট্রপতির সোনালী ও স্ট্যান্ডার্ড ব্যাংকের সব সেবা দুদিন বন্ধ দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা টিকটকের ‘ফ্যান্টাসি’তে মোবাইল বিক্রি করে ঘর ছাড়ে প্রাথমিকের ৪ ছাত্রী: পুলিশ পূজায় গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির বিশ্ব ব্যাংক-আইএমএফের অর্থায়ন নিয়ে ‘কোনো দ্বিধা নেই’: অর্থ উপদেষ্টা

রাশিয়ার জেনারেল সুরোভিকিন বরখাস্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৬৫ Time View

রাশিয়ান জেনারেল সের্গেই সুরোভিকিনকে দেশটির মহাকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধান পদ থেকে বরখাস্ত করা হয়েছে। এমনটাই দাবি জানিয়েছেন বিশিষ্ট এক রুশ সাংবাদিক এবং কয়েকটি রুশ সংবাদমাধ্যম। একসময় ইউক্রেন যুদ্ধের কমান্ডার ছিলেন জেনারেল সুরোভিকিন।
বুধবার এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা।
মঙ্গলবার মস্কোর এক রেডিও স্টেশনের সাবেক সাংবাদিক আলেক্সি ভেনেডিক্টভ তার টেলিগ্রাম চ্যানেলে দাবি জানান, সরকারি ডিক্রির মাধ্যমে সুরোভিকিনকে অপসারণ করা হয়েছে। মহাকাশ বাহিনীর প্রধান থেকে অপসারণের পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে থাকবেন সুরোভিকিন।
যদিও ডিক্রিটি এখনও প্রকাশ করা হয়নি তবে বেশ কয়েকটি রুশ সামরিক ব্লগও সুরোভিকিনের অপসারণের বিষয়ে প্রতিবেদন করেছে।

এসব দাবির কোন আনুষ্ঠানিক সত্যতা পায়নি আল জাজিরা। কিন্তু মঙ্গলবার দিনের শেষে রুশ ভাষায় প্রকাশিত আরবিসি সংবাদমাধ্যম তার নিজস্ব উৎসের বরাত দিয়ে জানায় যে, সুরভিকিনকে বরখাস্ত করা হয়েছে।
আরবিসি জানায়, “আর্মি জেনারেল সের্গেই সুরোভিকিনকে অন্য চাকরিতে স্থানান্তরের কারণে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং প্রতিরক্ষা মন্ত্রনালয়ে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি স্বল্পমেয়াদী ছুটিতে আছেন বলে জানায় সংবাদমাধ্যমটি।
জুনের শেষের দিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ভাড়াটে সেনাদের দল ওয়াগনার এর নেতা ইয়েভজেনি প্রিগোঝিনের ব্যর্থ অভ্যুত্থানের পর থেকে রাশিয়ান এই জেনারেলকে জনসমক্ষে দেখা যায়নি।
সুরোভিকিন ২০২২ সালের অক্টোবর থেকে থেকে ২০২৩ সালের জানুয়ারী পর্যন্ত ইউক্রেনে রাশিয়ান ইউনিটের কমান্ডার-ইন-চিফ ছিলেন। তিনি সেই কমান্ডার যিনি ২০২২ সালের নভেম্বরে দক্ষিণ ইউক্রেনীয় শহর খেরসন থেকে রাশিয়ান সৈন্যদের প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ