1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

ভারতের এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৬৬ Time View

এশিয়া কাপের রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন ভারত। প্রতিবারের মতো এবারেই হট ফেভারিট হিসেবেই মহাদেশীয় এই আসরে অংশ নিতে যাচ্ছে টিম ইন্ডিয়া। টুর্নামেন্ট শুরুর মাত্র ৮ দিন আগে এবার দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। আর তাতে আছে বেশ বড় রকমের চমক। নতুন মুখ হিসেবে আসা তিলক ভার্মা জায়গা পেয়েছেন দলে। রাখা হয়েছে ইনজুরি শঙ্কায় থাকা কেএল রাহুলকেও।
নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার অধীনেই এশিয়া কাপে অংশ নিবে ভারত। দলে জায়গা দেওয়া হয়েছে ইনজুরি থেকে ফিরে আসা দুই ক্রিকেটার রাহুল এবং শ্রেয়াশ আইয়ারকে। যদিও তাদের পাওয়া যাবে কিনা তা নিয়ে ছিল বড় রকমের সন্দেহ। এছাড়া স্যাঞ্জু স্যামসনকে রাখা হয়েছে একমাত্র ব্যাকাপ ক্রিকেটার হিসেবে।

নির্বাচক অজিত আগারকার জানিয়েছেন, শ্রেয়াশ আইয়ার ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট অবস্থায় আছেন। তবে রাহুলের সেরে ওঠা এখনো প্রক্রিয়াধীন। টিম ম্যানেজমেন্ট আশা করছে, টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে তাকে। শুরুতে শুভমান গিলকে রাখা হয়নি এমন খবর দেওয়া হলেও পরবর্তীতে তাকে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
দলে ফিরে এসেছেন রাহুল ও আইয়ার
নতুন মুখ হিসেবে তিলক ভার্মাকেও রেখেছেন নির্বাচকরা। উইন্ডিজ সফরে তার আগ্রাসী ব্যাটিং বেশ মনে ধরেছিল সাবেক ক্রিকেটারদের। নির্বাচক প্যানেলও আস্থা রাখছে মিডলঅর্ডার এই ব্যাটারের ওপর।
দলে রাখা হয়েছে উইকেটরক্ষক ইশান কিষাণকেও। অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার পাশাপাশি জায়গা পেয়েছেন অক্ষর প্যাটেল। এ ছাড়া বিশেষজ্ঞ স্পিনার হিসেবে কুলদ্বীপ যাদবের নামও এসেছে। বাদ পড়েছেন ইউজবেন্দ্র চাহাল। প্রধান নির্বাচকের বক্তব্য, দলে দুজন লেগ স্পিনার রাখা সম্ভব না। বর্তমান ফর্ম বিবেচনা করেই নেওয়া হয়েছে কুলদ্বীপকে।
ইনজুরি থেকে ফিরেই আয়ারল্যান্ড সফরে অধিনায়ক হয়েছেন জাসপ্রীত বুমরাহ। তাকেও এশিয়া কাপের জন্য বিবেচনা করছে ভারত। বাকি পেসারদের মধ্যে আছেন শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, প্রাসিধ কৃষ্ণা।
এশিয়া কাপে ভারত একাদশ
রোহিত শর্মা, শুভমান গিল, ভিরাট কোহলি, শ্রেয়াশ আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদ্বীপ যাদব ও প্রাসিধ কৃষ্ণা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ