1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

যুক্তরাষ্ট্রের কাছে এবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চায় ইউক্রেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৭১ Time View

রাশিয়ার হুঁশিয়ারি উপেক্ষা করে আমেরিকার কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চেয়েছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা সোমবার জরুরিভাবে আমেরিকার প্রতি এ আহ্বান জানান।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে টেলিফোন সংলাপের সময় কুলেবা আমেরিকার তৈরি দীর্ঘ পাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র সরবরাহের কথা বলেন। তিনি বলেন, ‘সব সহযোগিতা সরবরাহের জন্য আমি যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র সরবরাহ করে ইউক্রেনের যুদ্ধ সক্ষমতা বাড়ানোর জন্য জোর দাবি জানাচ্ছি।’
পরে তিনি টুইটারে দেওয়া এক পোস্টে এই ক্ষেপণাস্ত্র চাওয়ার বিষয়টি জানান। এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র প্রায় ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
গত বছর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে হাইমার্স ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে তার চেয়ে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় চার গুণ বেশি। ইউক্রেন বলছে, যুদ্ধের ময়দান থেকে বহু দূরত্বে অবস্থান করে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের সাহায্যে তাদের সেনারা রাশিয়ার অবস্থানে হামলা চালাতে পারবে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া বিশেষ সামরিক অভিযান শুরু করে। এর বিপরীতে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো জোটবদ্ধভাবে ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করছে। এ কাজের নেতৃত্বে রয়েছে যুক্তরাষ্ট্র।
খবর রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ