1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান : গুলিসহ বড় ভাই … খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউকে দুদকের জিজ্ঞাসাবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে বিনা অনুমতিতে মাঠে ঢুকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ উদ্যোগী হবে, আশা ভারতের বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও চীনের সহযোগিতার আশ্বাস পৌর ভবনের ছাদ ধসের ঘটনায় তদন্ত কমিটি, গ্রেপ্তার ১ ৪০০ পরিবারের বাজার খরচের দায়িত্ব নিলেন রাশমিকা! সৌদি ফুটবল ছেড়ে কাতারের ক্লাবে মাহরেজ

রাশিয়ার ট্যাঙ্কার লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৭৮ Time View

ইউক্রেন কার্চ প্রণালিতে রাশিয়ার একটি ট্যাঙ্কার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। এতে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগ স্থাপনাকারি সেতুতে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কৌশলগত দিক থেকে সেতুটি অনেক গুরুত্বপূর্ণ। শনিবার রাশিয়ার গণমাধ্যম এ কথা জানিয়েছে।
মেরিটাইম রেসকিউ সেন্টারের বরাত দিয়ে রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা ‘তাস’ জানায়, হামলায় ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি টাগবোট ঘটনাস্থলে পৌছেছে।
তাস জানায়, জাহাজটি থেকে কোনো তেল পড়ে যায়নি। জাহাজটিতে ১১ জন মানুষ ছিল।
মস্কো টাইম জাহাজটিকে রাসায়নিক ট্যাঙ্কার এসআইজি বলে চিহ্নিত করেছে। আর জাহাজটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থনকারি রাশিয়ার বাহিনীকে জেট জ্বালানি সরবরাহ করার জন্য মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার নিযুক্ত কর্মকর্তা ভøাদিমির রোগভ জানান, এ ড্রোন হামলায় জাহাজের কাচ ভেঙে বেশ কয়েকজন ক্রু আহত হয়েছে।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ