1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ব্রাজিলে পুলিশের মাদকবিরোধী অভিযানে নিহত ৪৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৬৯ Time View

ব্রাজিলের তিনটি রাজ্যে পুলিশের মাদকবিরোধী অভিযানে অন্তত ৪৫ জন নিহত হয়েছে। দেশটির তিনটি রাজ্য—রিও ডি জেনেরিও, সাও পাওলো এবং বাহিয়ায় এই অভিযান চালানো হয়। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, বুধবার রিও ডি জেনেরিওর কমপ্লেক্সো ডা পেনহায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযানে অন্তত ১০ জন নিহত হয়। বুধবার ভোর ৩টার দিকে মাদক পাচারকারী এবং পুলিশের মধ্যে গোলাগুলি শুরু হয়।
গত সপ্তাহের শুক্রবার থেকে শুরু করে চলতি সপ্তাহের সোমবার পর্যন্ত ব্রাজিলের বাহিয়া রাজ্যে মাদক কারবারিদের মধ্যকার সংঘর্ষে ১৯ জন নিহত হয়। বাহিয়ার রাজধানী সালভাদর, অপর দুই শহর কামাকারি এবং ইতাতিমে এসব অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী।
এ ছাড়া সাও পাওলো রাজ্য প্রশাসন জানিয়েছে, রাজ্যের বাইজাডা সান্তিস্তা এলাকায় পুলিশের যৌথ অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।
গত সপ্তাহের বৃহস্পতিবার গুয়ারুজাতে এক পুলিশ কর্মকর্তার হত্যার ঘটনায় অতিরিক্ত প্রায় ৬০০ পুলিশ কর্মকর্তার মোতায়েন করা হয়েছে। সামরিক পুলিশের কৌশলগত ইউনিট রোটার সদস্য প্যাট্রিক বাস্তোস রেইসের মৃত্যুর সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে এই এলাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশ এখন পর্যন্ত ৫৮ জনকে গ্রেপ্তার, ৪০০ কেজি মাদক এবং ১৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
মানবাধিকার সংস্থাগুলো বাইজাডা সান্তিস্তা এলাকায় পুলিশের পদক্ষেপকে প্রতিশোধ-প্রণোদিত গণহত্যা হিসেবে নিন্দা করেছে। মানবাধিকার প্রতিরক্ষা বিষয়ক রাষ্ট্রীয় কাউন্সিলের (কনডেপে) সভাপতি দিমিত্রি সেলস বলেছেন, ‘গুয়ারুজায় যা ঘটেছে তা একটি গণহত্যা। সেগুলো ছিল ইচ্ছাকৃত খুন। সাও পাওলো রাজ্যে অবশ্যই এ ধরনের সহিংসতা বন্ধ করতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ