1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

কমেডিয়ান বন্ধুর সঙ্গে প্রেম নিয়ে যা বললেন সানি লিওন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৮৩ Time View

বলিউড অভিনেত্রী সানি লিওন বর্তমানে স্বামী ড্যানিয়েল ওয়েবার ও তিন সন্তানকে নিয়ে সুখে সংসার কাটালেও একসময় কাছের বন্ধু স্ট্যান্ড আপ কমেডিয়ান রাসেল পিটার্সের সঙ্গে সম্পর্কে ছিলেন। ভারতে আসার আগে যুক্তরাষ্ট্রে থাকাকালীন তার সঙ্গে প্রেম করেন সানি।
বিচ্ছেদের পর সানিকে নিয়ে নিজের কমেডি শো’তে প্রায়ই ঠাট্টা, মশকরা করে থাকেন এই কমেডিয়ান। বিষয়গুলো দেখেছেন এই অভিনেত্রী নিজেও।

এক সাক্ষাৎকারে সানি বলেন, ‘হ্যাঁ, আমি দেখেছি। আমি জানি না এখনো ও সেগুলো করে থাকে কি না। তবে আমার খারাপ লাগেনি। ওর যা ইচ্ছা ও বলতে পারে, আমার সমস্যা নেই। যদি সেটা শুনে মানুষ হাসে, তাহলে ঠিক আছে, তারা হাসুক। আমার অসুবিধা নেই। ’
খুব অল্প সময়ের জন্য সম্পর্কে ছিলেন জানিয়ে সানির আরও বলেন, ‘ওই সম্পর্কে জড়ানোটা আমার বড় ভুল ছিল। আমরা খুব ভালো বন্ধু ছিলাম, একসঙ্গে অনেক মজা করেছি। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক জায়গায় গিয়েছি, যেখানে ও থাকত নিজের শো’র কারণে। আমরা দেখা করতাম, মজা করতাম, একসঙ্গে ড্রিঙ্ক করতাম, ঘুরতাম। এককথায় পাগলামি চলত আমাদের। হঠাৎ করে ওকে ডেট করে সবটাই ঘটে গেল।
কোনো তিক্ততা নেই সানির মনে। তিনি যোগ করেন, ‘আমি তো খুশি হব ওর সঙ্গে আবারও দেখা হলে। ও নিজের স্ট্যান্ড আপে আমাকে নিয়ে আজেবাজে কথা বললেও অসুবিধা নেই’। প্লে-বয় ম্যাগাজিনের প্রেসিডেন্ট ম্যাট এরিকসনের সঙ্গে সম্পর্ক ভাঙার পর দীর্ঘদিনের বন্ধু কমেডিয়ান রাসেল পিটার্স-এর সঙ্গে প্রেম করেন সানি। এরপর সেই সম্পর্ক ভাঙনের পর ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে দেখা হয় অভিনেত্রীর।
ড্যানিয়েলের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর ওই কমেডিয়ানের সঙ্গে বন্ধুত্বের ইতি টানেন সানি। বছরখানেকের মধ্যেই ড্যানিয়েলকে বিয়ে করেন তিনি। এরপর স্বামী ও সন্তান নিয়ে বর্তমানে মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাস করছেন সানি। সানির সর্বশেষ চলচ্চিত্র ‘কেনেডি’ সম্প্রতি কান ফিল্ম ফেস্টিভালে প্রিমিয়ার হয়েছে। অনুরাগ কাশ্যপ পরিচালিত এই ক্রাইম থ্রিলারে রাহুল ভাটের সঙ্গে অভিনয় করেছেন সানি। সিনেমাটি ভারতে কবে মুক্তি পাবে তা এখনো জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ