1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কিমের বৈঠক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৬১ Time View

করোনার পর এই প্রথম কোনো বিদেশি অতিথির সঙ্গে দেখা করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার সরকারি মিডিয়া জানিয়েছে, প্রতিরক্ষা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। গুরুত্ব পেয়েছে, দুই দেশের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়টি।
সরকারি সংবাদসংস্থা কেসিএনএ জানিয়েছে, দুই দেশের মধ্যে কৌশলগত ও চিরাচরিত সম্পর্ককে বাড়িয়ে নিয়ে যেতে এই দুই নেতার বৈঠক ছিল খুবই গুরুত্বপূর্ণ।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কাং সুন নামের সঙ্গেও আলাদা করে বৈঠক করেছেন।
গত তিন বছরের মধ্যে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীই প্রথম বিদেশি নেতা, যিনি উত্তর কোরিয়া এলেন। কোরিয়া যুদ্ধের ৭০ তম বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তিনি উত্তর কোরিয়া এসেছেন। চীনের একটি প্রতিনিধিদলও একই কারণে এসেছে।
বৃহস্পতিবার যুদ্ধের ৭০তম বার্ষিকীতে বিশাল প্যারেডের আয়োজন করা হয়েছে। অতীতে এই ধরনের প্যারেডে উত্তর কোরিয়া তাদের সামরিক শক্তির কতটা তা বুঝিয়ে দিয়েছে। তাদের হাতে সর্বশেষ কী কী অস্ত্র এসেছে, তাও দেখানো হয়েছে। এবারেও প্যারেডে সেরকম চমক থাকতে পারে।
আন্তর্জাতিক ক্ষেত্রে রাশিয়া এবং চীনই উত্তর কোরিয়ার পাশে আছে। উত্তর কোরিয়াও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেছে। জাতিসংঘে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির চেষ্টা রাশিয়া ও চীনের বাধায় সফল হতে পারেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ