1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান : গুলিসহ বড় ভাই … খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউকে দুদকের জিজ্ঞাসাবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে বিনা অনুমতিতে মাঠে ঢুকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ উদ্যোগী হবে, আশা ভারতের বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও চীনের সহযোগিতার আশ্বাস পৌর ভবনের ছাদ ধসের ঘটনায় তদন্ত কমিটি, গ্রেপ্তার ১ ৪০০ পরিবারের বাজার খরচের দায়িত্ব নিলেন রাশমিকা! সৌদি ফুটবল ছেড়ে কাতারের ক্লাবে মাহরেজ

মাঝআকাশে মার্কিন ড্রোনে আগুনের ফুলকি ছুড়ল রুশ যুদ্ধবিমান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৮১ Time View

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় মাঝআকাশে যুক্তরাষ্ট্রের একটি ড্রোনকে লক্ষ্য করে আগুনের ফুলকি ছুড়েছে রাশিয়ার যুদ্ধবিমান। এতে ওই ড্রোনের পাখা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর মধ্যাঞ্চলের প্রধান লেফটেনেন্ট জেনারেল অ্যালেক্স গ্রানকেচ।
তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘গত রোববার রাশিয়ার যুদ্ধবিমান বিপজ্জনকভাবে মার্কিন ইউএস এমকিউ-৯ ড্রোনের কাছাকাছি চলে আসে। এরপর খুব কাছে থেকে আগুনের ফুলকি ছুড়ে মারে। ওই সময় ড্রোনটি আইএসআইএসবিরোধী অভিযানে নিয়োজিত ছিল।’
তিনি আরও বলেছেন, ‘রুশ বিমানের ছোড়া আগুনের একটি ফুলকি ড্রোনকে আঘাত করে। এতে ড্রোনের পাখা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। সৌভাগ্যবশত ড্রোনের ক্রু এটি উড়িয়ে রাখতে সমর্থ হন এবং নিরাপদে ঘাঁটিতে ফিরিয়ে আনেন।‘
তিনি বিবৃতিতে আরও বলেছেন, রুশ বিমানের এমন বিপজ্জনক কর্মকাণ্ডে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের আইএসআইএস বিরোধী অভিযান বিঘ্নিত হচ্ছে। তিনি সিরিয়ায় অবস্থিত রুশ বাহিনীকে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন।
এ বছরের মার্চে কৃষ্ণসাগরের ওপর জ্বালানি ছুড়ে যুক্তরাষ্ট্রের একটি ইউএস এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করে রুশ যুদ্ধবিমান। ওই সময় এ ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়। এর চারমাস পর আবারও মাঝআকাশে রুশ বিমানের হেনস্তার শিকার হয়েছে মার্কিন ড্রোন।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিলে গত সপ্তাহে জানান, রুশ বিমানের এমন আচরণের জবাবে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে ভাবছেন তারা।
খবর সিএনএন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ