1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা টফিতে, আগাম পাস ৪৯ টাকা দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান : গুলিসহ বড় ভাই … খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউকে দুদকের জিজ্ঞাসাবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে বিনা অনুমতিতে মাঠে ঢুকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ উদ্যোগী হবে, আশা ভারতের বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও চীনের সহযোগিতার আশ্বাস পৌর ভবনের ছাদ ধসের ঘটনায় তদন্ত কমিটি, গ্রেপ্তার ১

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, ৫ রাজনীতিবিদসহ নিহত ৬

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৮৭ Time View

মধ্য কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন রাজনীতিবিদ নিহত হয়েছেন। এছাড়াও এতে বিমানটির চালকও নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১৯ জুলাই) এই ঘটনা ঘটে। নিহত পাঁচজন রাজনীতিবিদই সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট আলভারো উরিবের সেন্ট্রো ডেমোক্রেটিকোর সদস্য ছিলেন।
এক টুইটার বার্তায় সেন্ট্রো ডেমোক্রেটিকো দলটি বিমান দুর্ঘটনায় সাবেক সিনেটর নোহোরা টোভার, বিভাগীয় আইনপ্রণেতা ডিমাস ব্যারেরো, উদীয়মান গভর্নর এলিওডোরো আলভারেজ এবং ভিলাভিসেনসিও পৌর কাউন্সিলর অস্কার রদ্রিগেজের মৃ্ত্যু নিশ্চিত করেছে। এদিকে বিমান দুর্ঘটনার ঘটনায় বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো তার টুইটার বার্তায় শোক প্রকাশ করেছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, পার্টিতে অংশগ্রহণের জন্য উড়োজাহাজের যাত্রীরা ভিলাভিসেনসিও থেকে বোগোটা যাচ্ছিলেন। তবে কী কারণে বিমান বিধ্বস্ত হয়েছে তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ