1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা টফিতে, আগাম পাস ৪৯ টাকা দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান : গুলিসহ বড় ভাই … খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউকে দুদকের জিজ্ঞাসাবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে বিনা অনুমতিতে মাঠে ঢুকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ উদ্যোগী হবে, আশা ভারতের বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও চীনের সহযোগিতার আশ্বাস পৌর ভবনের ছাদ ধসের ঘটনায় তদন্ত কমিটি, গ্রেপ্তার ১

ইরানের সঙ্গে উত্তেজনা : উপসাগরে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৭৬ Time View

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীর কাছে যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালীতে ইরান যাতে কোনো জাহাজ আটক করতে না পারে সে জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শুক্রবার পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র এই সপ্তাহের শেষের দিকে উপসাগরীয় অঞ্চলে এফ-১৬ যুদ্ধবিমান পাঠাবে।
সংবাদমাধ্যম এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত সপ্তাহে ইরান হরমুজ প্রণালীর কাছে দুটি তেল ট্যাঙ্কার আটক করার চেষ্টা করার পর এই অঞ্চলে ওয়াশিংটনের সামরিক কর্মকাণ্ড বেড়েছে।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সামরিক কর্মকর্তা আরও বলেন, উপসাগরী অঞ্চলে থাকা জাহাজগুলোকে বাড়তি নিরাপত্তা দিতে এই যুদ্ধবিমান মোতায়েন করা হবে। এর মাধ্যমে সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও বাড়বে।
মার্কিন নৌবাহিনী সাম্প্রতিক দুটি ঘটনার উদাহরণ দিয়ে বলেছে, ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ইউএসএস ম্যাকফাউল ঘটনাস্থলে পৌঁছালে ইরানি নৌযানগুলো পিছু হটে।
যদিও ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তেহরানের একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগার পর আদালতের আদেশে একটি ট্যাঙ্কার আটক করা হয়। উপসাগরে প্রায়ই বিভিন্ন দেশের পতাকাবাহী জাহাজ-ট্যাঙ্কার আটক করে থাকে ইরান।
খবর আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ