1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা টফিতে, আগাম পাস ৪৯ টাকা দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান : গুলিসহ বড় ভাই … খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউকে দুদকের জিজ্ঞাসাবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে বিনা অনুমতিতে মাঠে ঢুকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ উদ্যোগী হবে, আশা ভারতের বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও চীনের সহযোগিতার আশ্বাস পৌর ভবনের ছাদ ধসের ঘটনায় তদন্ত কমিটি, গ্রেপ্তার ১

সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে মোদি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৫৯ Time View

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংযুক্ত আরব আমিরাতে এক দিনের সফরে আজ শনিবার আবুধাবিতে পৌঁছেছেন। সেখানে তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দেখা করবেন এবং দুই দেশের ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করবেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মোদি ফ্রান্সে তার দুই দিনের সফল সফরের পর আবুধাবিতে পৌঁছেছেন। প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে সাড়া দিতে ‘বাস্তিল দিবস’ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন মোদি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছেন।
এনডিটিভি বলছে, মোদি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক শেখ আল নাহিয়ানের সঙ্গে আলোচনা করবেন।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মোদি লিখেছেন, ‘আবুধাবিতে অবতরণ করলাম। আমি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আলোচনার অপেক্ষায় আছি, যা ভারত-সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতাকে আরও গভীর করবে।’
মোদির সংযুক্ত আরব আমিরাত সফরে জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতগুলো আলোচনায় অগ্রাধিকার পাবে বলে আশা করা হচ্ছে। দুই দেশ একটি যুগান্তকারী বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার পর দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করবে।
খবর এনডিটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ