1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা টফিতে, আগাম পাস ৪৯ টাকা দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান : গুলিসহ বড় ভাই … খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউকে দুদকের জিজ্ঞাসাবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে বিনা অনুমতিতে মাঠে ঢুকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ উদ্যোগী হবে, আশা ভারতের বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও চীনের সহযোগিতার আশ্বাস পৌর ভবনের ছাদ ধসের ঘটনায় তদন্ত কমিটি, গ্রেপ্তার ১

ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পেলে বৈশ্বিক উত্তেজনা বাড়বে : পুতিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৭৪ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়া হলে তা বিশ্বকে আরো ঝুঁকিপূর্ণ করে তুলবে। এ সপ্তাহে ন্যাটোর শীর্ষ সম্মেলনে এ জোট কিয়েভের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিশ্রুতি দেওয়ার পর পুতিন এমন মন্তব্য করলেন।
এ ব্যাপারে পুতিন বলেন, ‘আমি নিশ্চিত যে এটি ইউক্রেনের নিরাপত্তা বাড়াবে না এবং সাধারণভাবে বিশ্বকে অনেক বেশি ঝুঁকিপূর্ণ করে তুলবে এবং আন্তর্জাতিক অঙ্গনে অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি করবে।’
ইউক্রেনে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের অভিযান শুরু করার অন্যতম কারণ ছিল কিয়েভকে ন্যাটো জোটে যোগ দিতে বাধা দেওয়া।
লিথুয়ানিয়ায় ন্যাটোর শীর্ষ সম্মেনের একদিন পর পুতিন সাংবাদিকদের এসব কথা বলেন। ওই সম্মেলনে ন্যাটো কিয়েভকে তাদের সমর্থন করার প্রতিশ্রুতি দিলেও সদস্যপদের জন্য একটি সময়সীমা প্রস্তাব করতে ব্যর্থ হয়।
এদিকে কিয়েভ রাশিয়ার বাহিনীকে পরাস্ত করতে ক্ষেপণাস্ত্রসহ আরও অত্যাধুনিক ও দূরপাল্লার বিভিন্ন অস্ত্র দেওয়ার আহ্বান জানিয়ে আসছে।
পুতিন সাংবাদিকদের বলেন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ক্ষতির কারণ হলেও যুদ্ধক্ষেত্রে তা ব্যবহার করা হচ্ছে কিন্তু গুরুতর কিছুই ঘটছে না।
তিনি বলেন, ‘নতুন করে অস্ত্র সরবরাহ পরিস্থিতির কেবলমাত্র অবনতি ঘটাবে। এটি ইউক্রেনের জন্য হিতে বিপরীত হয়ে দাঁড়াবে এবং সেখানে সংঘাতের ইন্ধন জোগাবে।’
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ