1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা টফিতে, আগাম পাস ৪৯ টাকা দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান : গুলিসহ বড় ভাই … খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউকে দুদকের জিজ্ঞাসাবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে বিনা অনুমতিতে মাঠে ঢুকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ উদ্যোগী হবে, আশা ভারতের বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও চীনের সহযোগিতার আশ্বাস পৌর ভবনের ছাদ ধসের ঘটনায় তদন্ত কমিটি, গ্রেপ্তার ১

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংকে প্রথম নারী গভর্নর বুলক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৬৪ Time View

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংকে প্রথম নারী গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মিশেল বুলক।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ১৯৬০ সালে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া (আরবিএ) প্রতিষ্ঠার পর বুলকই প্রথম নারী, যিনি সর্বোচ্চ পদে আসীন হতে যাচ্ছেন।
সাত বছরের জন্য গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন বুলক, যিনি বর্তমান গভর্নর ফিলিপ লোয়ের স্থলাভিষিক্ত হবেন।
অস্ট্রেলিয়ার আর্থিক খাতটি মূলত পুরুষ নিয়ন্ত্রিত। এ খাতে বেতনের ক্ষেত্রে জেন্ডার বৈষম্য দীর্ঘদিনের।
ওশেনিয়ার দেশটিতে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যেই গভর্নর হিসেবে নিয়োগ পেলেন বুলক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এক দশকের বেশি সময়ে সুদের হার সবচেয়ে বেশি বাড়িয়েছে ব্যাংকটি।
মিশেল বর্তমানে আরবিএর ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চলতি বছরের ১৮ সেপ্টেম্বর থেকে তার দায়িত্ব শুরু করবেন।
আরবিএতে ইনসাইডার হিসেবে পরিচিত বুলক প্রায় চার দশক আগে বিশ্লেষক হিসেবে ব্যাংকটিতে তার ক্যারিয়ার শুরু করেন।
গভর্নর হিসেবে নিয়োগের বিষয়ে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার জনগণের স্বার্থে রিজার্ভ ব্যাংকের নীতি ও পরিচালন কার্যক্রম নিশ্চিতে আমি অঙ্গীকারবদ্ধ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ