1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

চলচ্চিত্র শুধু দুই ঈদের জন্য নয়, আসেন খেলি : ওমর সানী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৮৯ Time View

এখন বড়পর্দায় অনেকটা কমই দেখা যায় নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীকে। লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে থাকলেও ব্যস্তার শেষ নেই তার। পরিবার এবং ব্যবসা নিয়ে বেশ ভালোই সময় কাটিয়ে থাকেন এই তারকা।
পর্দা থেকে আপাতত দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ওমর সানী। সেখানে প্রায়ই ব্যক্তিজীবন, সমসাময়িক বিভিন্ন ইস্যু এবং ক্যারিয়ার সম্পর্কিত ব্যাপারে কথা বলতে দেখা যায় তাকে।
বিভিন্ন সময় নানা ইস্যুতে কথা বললেও কখনো কখনো পরোক্ষভাবে কাউকে পরামর্শও দেন তিনি। এবারও এক পরামর্শ দিতে দেখা গেল নব্বই দশকের জনপ্রিয় এই নায়ককে।
বুধবার (১২ জুলাই) দিবাগত রাতে ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে ওমর সানী লেখেন, ‘ঈদ গেছে এবার আসেন ১২ মাস খেলি যেভাবে খেলতেন আমাদের সিনিয়র।’
‘রুবেল, নাঈম, শাবনাজ, মান্না, ওমর সানী, বাপ্পা রাজ, সালমান শাহ, মৌসুমী, শাবনুর, শাহনাজ, পপি, পূর্ণিমা, আমিন খান, অমিত হাসান, শাকিল খান, রিয়াজ ফেরদৌস, রেসি, আলেকজান্ডার বো, মুনমুন, মিশা সওদাগর, ডিপজল ও হুমায়ুন ফরিদী–এইভাবে সারা বছর আমাদের সিনেমা চলত।’
এ নায়ক আরও লেখেন, ‘এক ঈদের স্টার, মেগাস্টার, সুপারস্টার ভাব নিয়েন না। সারা বছর দেখান, চলচ্চিত্র সারা বছরের, ২ ঈদের জন্য চলচ্চিত্র নয়, আসেন খেলি।’
১৯৯২ সালে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছিল ওমর সানীর। নূর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে ডেবিই করেন তিনি। ১৯৯৪ সালে দিলীপ বিশ্বাসের ‘দোলা’ সিনেমার মাধ্যমে প্রথমবার মৌসুমীর বিপরীতে অভিনয় করেন ওমর সানী। নায়কের ভূমিকার পাশাপাশি খলনায়ক হিসেবেও দেখা গেছে তাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ