1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা টফিতে, আগাম পাস ৪৯ টাকা দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান : গুলিসহ বড় ভাই … খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউকে দুদকের জিজ্ঞাসাবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে বিনা অনুমতিতে মাঠে ঢুকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ উদ্যোগী হবে, আশা ভারতের বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও চীনের সহযোগিতার আশ্বাস পৌর ভবনের ছাদ ধসের ঘটনায় তদন্ত কমিটি, গ্রেপ্তার ১

ইউক্রেন যুদ্ধে ৯ হাজার বেসামরিক প্রাণহানি : জাতিসংঘ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৮৩ Time View

ইউক্রেনে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরুর পর থেকে ৯ হাজারের বেশি বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে জানিয়ে এর নিন্দা করেছে জাতিসংঘ।
যুদ্ধের ৫০০তম দিন উপলক্ষে শুক্রবার ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশন (এইচআরএমএমইউ) এক বিবৃতিতে এ অবস্থান ব্যক্ত করে বলে আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।
এইচআরএমএমইউর ভাষ্য, আনুষ্ঠানিকভাবে প্রাপ্ত সংখ্যার চেয়ে অনেক বেশি হতে পারে বেসামরিক নাগরিকদের প্রাণহানি।
জাতিসংঘের ইউক্রেন মিশন জানায়, ২০২২ সালের তুলনায় চলতি বছর গড় প্রাণহানির সংখ্যা কম হলেও মে ও জুন মাসে সেটি বাড়তে থাকে।
গত ২৭ জুন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রেমাতোরস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়।
গত বৃহস্পতিবার ভোরে রণাঙ্গণ থেকে দূরে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লিভিভ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন নিহত ও ৩৭ জন আহত হন। একে রুশ হামলা শুরুর পর বেসামরিক অবকাঠামোতে সবচেয়ে বড় হামলা হিসেবে আখ্যা দেন লিভিভের মেয়র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ