1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা টফিতে, আগাম পাস ৪৯ টাকা দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান : গুলিসহ বড় ভাই … খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউকে দুদকের জিজ্ঞাসাবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে বিনা অনুমতিতে মাঠে ঢুকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ উদ্যোগী হবে, আশা ভারতের বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও চীনের সহযোগিতার আশ্বাস পৌর ভবনের ছাদ ধসের ঘটনায় তদন্ত কমিটি, গ্রেপ্তার ১

তুরস্ক আশা করছে কৃষ্ণসাগর শস্যচুক্তির মেয়াদ বাড়ানো হবে : এরদোগান

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৮৪ Time View

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান শনিবার বলেছেন, তিনি আশা করেন কৃষ্ণ সাগর শস্য চুক্তির মেয়াদ ১৭ জুলাইয়ের পরও বাড়ানো হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার পর ইস্তাম্বুলে টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা গত বছর ইস্তাম্বুলে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছি। সেখানে জাতিসংঘের সাথে যৌথভাবে কৃষ্ণ সাগর দিয়ে শস্য সরবরাহ করিডোর চুক্তি বিষয়ে ঐক্যমত হয়েছিল। আর এর অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে প্রয়োজনীয় ৩ কোটি ৩০ লাখ মেট্রিক টন খাদ্য শস্য পাঠানো হয়। আমরা চাই শস্য চুক্তি মেয়াদ বাড়ানো হোক।’
এরদোগান বলেন, তিনি আশা করছেন কৃষ্ণ সাগর শস্য চুক্তির মেয়াদ কমপক্ষে তিন মাস বাড়ানো হবে। তবে এ ক্ষেত্রে সবচেয়ে ভাল বিকল্প পদক্ষেপ হবে আরও দুই বছরের জন্য এটি বলবৎ রাখা।
তিনি বলেন, ‘আমি আশা করি যে শস্য করিডোর চুক্তিটি ১৭ জুলাইয়ের পরও বাড়ানো হবে। আমরা আশা করছি এ চুক্তির মেয়াদ কমপক্ষে তিন মাসের জন্য বাড়ানো হবে। তবে আমরা এটি দুই বছর বাড়ানোর পক্ষে।’
খবর তাসের

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ