1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘ক্রাশ প্রোগ্রাম’ পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা টফিতে, আগাম পাস ৪৯ টাকা দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান : গুলিসহ বড় ভাই … খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউকে দুদকের জিজ্ঞাসাবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে বিনা অনুমতিতে মাঠে ঢুকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ উদ্যোগী হবে, আশা ভারতের বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও চীনের সহযোগিতার আশ্বাস

‌৪ ঘণ্টায় ৫০ লাখ ব্যবহারকারী পেল ‘থ্রেডস’ অ্যাপস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৫৯ Time View

টুইটারের বিকল্প হিসেবে বৃহস্পতিবার মেটা উন্মুক্ত করেছে ‘থ্রেডস’ নামের একটি সামাজিক যোগাযোগ অ্যাপ। টুইটারে ১৬০ ক্যারেক্টার লেখা গেলেও এই প্লাটফর্মে ৫০০ ক্যারেক্টার পর্যস্ত লেখার সুযোগ রয়েছে। এছাড়া রয়েছে আরো নতুন কিছু ফিচার।
প্রযুক্তি বিশেষজ্ঞরা এই অ্যাপকে ‘টুইটার কিলার’ হিসেবে অভিহিত করছে। এরই মধ্যে ব্যবহারকারীরা লুফে নিয়েছে ‘থ্রেডস’। বৃহস্পতিবার উন্মুক্ত হওয়ার ৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ ব্যবহারকারী এতে অ্যাকাউন্ট খুলেছেন।
মেটা প্রধান মার্ক জুকারবার্গ এক থ্রেডস পোস্টে বলেছেন, ‘প্রথম ৪ ঘণ্টায় ৫ মিলিয়ন সাইনআপ নিশ্চিত হলো।’
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়েই অ্যাপটিতে লগ-ইন করতে পারছেন ব্যবহারকারীরা। ইউজারনেম, ফলোয়ার্স ও অন্যান্য তথ্য স্বয়ংক্রিয়ভাবে দেখাবে থ্রেডস।
অন্যান্য প্লাটফর্মের মতো থ্রেডস অ্যাপেও লাইক দেয়া, রিপোস্ট করা, রিপ্লাই দেয়া ও শেয়ার করার সুযোগ রয়েছে।
টুইটার প্রধান ইলন মাস্ক ইতোমধ্যে মেটার থ্রেডস নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘ব্যথা লুকানো ইনস্টাগ্রামের মিথ্যা সুখে যুক্ত হওয়ার চেয়ে, টুইটারে অপরিচিতদের দ্বারা আক্রমণ হওয়াও ভালো।’
থ্রেডস কী টুইটার থেকেও বড় হবে? এর উত্তরে মার্ক জুকারবার্গ বলেছেন, ‘এটি সময় নেবে। কিন্তু আমি মনে করি ১০০ কোটি ব্যবহারকারী সমৃদ্ধ একটি কথোপকথন অ্যাপস থাকা উচিত। সুযোগ থাকা সত্ত্বেও টুইটার এটি করতে পারেনি। তবে আশা করি আমরা পারব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ