1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘ক্রাশ প্রোগ্রাম’ পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা টফিতে, আগাম পাস ৪৯ টাকা দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান : গুলিসহ বড় ভাই … খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউকে দুদকের জিজ্ঞাসাবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে বিনা অনুমতিতে মাঠে ঢুকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ উদ্যোগী হবে, আশা ভারতের বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও চীনের সহযোগিতার আশ্বাস

পেনসিলভেনিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৭৯ Time View

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। খবর রয়টার্সের।
স্থানীয় সময় সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার ফিলাডেলফিয়া শহরে বন্দুক হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। পরে অভিযান চালিয়ে সন্দেভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ।
ফিলাডেলফিয়া পুলিশ বিভাগের একজন মুখপাত্র রয়টার্সকে ইমেইলে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একাধিক মানুষ বন্দুক হামলায় হতাহত হয়েছেন।’ এছাড়া বিস্তারিত আর কোনো তথ্য তিনি জানাননি।
এমনকি সন্দেভাজন হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। হামলার কারণ সম্পর্কেও কিছু জানায়নি পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ