1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘ক্রাশ প্রোগ্রাম’ পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা টফিতে, আগাম পাস ৪৯ টাকা দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান : গুলিসহ বড় ভাই … খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউকে দুদকের জিজ্ঞাসাবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে বিনা অনুমতিতে মাঠে ঢুকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ উদ্যোগী হবে, আশা ভারতের বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও চীনের সহযোগিতার আশ্বাস

খল চরিত্র নিয়ে উচ্ছ্বসিত গাল গ্যাদত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৬২ Time View

খল চরিত্রে অভিনয় করতে পেরে দারুণ উচ্ছ্বসিত ইসরায়েলি বংশোদ্ভূত হলিউড অভিনেত্রী গাল গ্যাদত। ‘স্নো হোয়াইট’ ছবিতে শয়তান রানি চরিত্রে অভিনয় করতে গিয়ে বেশ মজা পেয়েছেন এই অভিনেত্রী। ধ্রুপদী অ্যানিমেটেড ছবি ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডর্ফস’-এর লাইভ অ্যাকশন ছবি আনছে ডিজনি। সেখানেই খল চরিত্রে অভিনয় করেছেন গ্যাদত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন, এই চরিত্রে অভিনয় করে বেশ ভালো লেগেছে তার।
হংকং ভোগকে দেয়া এক সাক্ষাৎকারে গাল গ্যাদত বলেন, ‘আমি মনে করি, শয়তান রানি চরিত্রে অভিনয় ছিল খুবই মজার। যেহেতু এটা রূপকথার গল্প, তাই অভিনয় করতে বেশ আনন্দ পেয়েছি। এটা ডিজনির প্রথম খল চরিত্র। যেহেতু ছবিটি একটা মিউজিক্যাল, তাই আমার অভিনয় ছিল খুবই নাটকীয়।’
শুধু তাই নয়, চরিত্রের জন্য গাল গ্যাদত তার কণ্ঠেও সামান্য পরিবর্তন আনেন। ছবিটি রুপালি পর্দায় দেখার তর সইছে না এই অভিনেত্রীর।
তিনি বলেন, ‘আমি বেশ উপভোগ করেছি। আমার কণ্ঠস্বর পাল্টে ফেলেছি। আরও নানা ব্যতিক্রমী জিনিস করেছি। আর সবচেয়ে বড় বিষয় হলো, এটা ছিল একেবারেই মজাদার একটা ব্যাপার। আমার ছবিটি দেখার আর অপেক্ষা সইছে না। কেমন হলো ব্যাপারটা, তা দেখার আর তর সইছে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ