1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘ক্রাশ প্রোগ্রাম’ পূবালী ব্যাংক ও মাস্টারকার্ডের অফশোর ডেবিট কার্ড চালু সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা টফিতে, আগাম পাস ৪৯ টাকা দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ খুলনায় সাবেক কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান : গুলিসহ বড় ভাই … খুলনা ওয়াসার প্রকৌশলী রেজাউকে দুদকের জিজ্ঞাসাবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ বাংলাদেশের বিপক্ষে বিনা অনুমতিতে মাঠে ঢুকে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ উদ্যোগী হবে, আশা ভারতের বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও চীনের সহযোগিতার আশ্বাস

রাশিয়ার হামলায় ইউক্রেনীয় লেখিকা নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৭৫ Time View

রাশিয়ার হামলায় পুরস্কার বিজয়ী ইউক্রেনীয় লেখিকা ভিক্টোরিয়া অ্যামেলিনা মারা গেছেন। গত সপ্তাহে রুশ হামলায় তিনি আহত হয়েছিলেন।
আহত হওয়ার কয়েকদিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলো।
সোমবার (৩ জুলাই) বিবিসি এ তথ্য জানিয়েছে।
গত মঙ্গলবার পূর্বাঞ্চলীয় শহর ক্রামতোর্স্কের একটি পিৎজা রেস্তোরাঁয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এসময় আহত হন ভিক্টোরিয়া অ্যামেলিনা। অ্যামেলিনা যুদ্ধাপরাধ গবেষক ছিলেন। মারা যাওয়া যুদ্ধাপরাধ গবেষকদের মধ্যে তিনি ১৩তম।
ইউক্রেনীয় লেখকদের সংগঠন পিইএন বলেছে, চিকিৎসকরা ‘তার জীবন বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ক্ষতটি মারাত্মক ছিল’।
এদিকে মানবাধিকার কর্মীরা রাশিয়ার এই হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন।
হামলার দিন অ্যামেলিনা (৩৭) কলম্বিয়ার সাংবাদিক এবং লেখকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে শহরের জনপ্রিয় রিয়া লাউঞ্জে খাবার খাচ্ছিলেন। এসময়ই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এই হামলায় আরও ৬০ জন আহত হয়েছেন।
তাকে দ্রুত ডিনিপ্রোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ