1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬ টানা পঞ্চমবার পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ আজ বাংলাদেশে আসছেন দেওবন্দের মোহতামিম মুফতি আবুল কাসেম নোমানী জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন

ঈদে ঘরে ফেরা ‘নিরাপদ ও নির্বিঘ্ন’ হয়েছে, কষ্টের জন্য ‘দুঃখিত’ সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৭১ Time View

এবারের ঈদুল আজহায় ঘরমুখো মানুষেরা নিরাপদ ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাচ্ছেন বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে কোথাও কোথাও মানুষের কষ্ট হয়েছে স্বীকার করে এর জন্য দুঃখ প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বুধবার (২৮ জুন) সকালে নিজের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হয়েছে।
এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
তবে ঈদযাত্রায় অনেকে কষ্টের শিকার হয়েছেন স্বীকার করে মন্ত্রী বলেন, ঈদযাত্রায় যেসব যাত্রী কষ্টের সম্মুখীন হয়েছেন আমি আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।
এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন হয়েছে বলে মন্ত্রী দাবি করলেও বাস্তব চিত্র অনেকটা ভিন্ন। গতকাল ও আজ বুধবার (২৮ জুন) ঈদযাত্রায় বিভিন্ন স্থানে সীমাহীন কষ্টের শিকার হয়েছেন ঘরমুখো মানুষেরা। উত্তরের পথের যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে আছেন। ঢাকা থেকে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পর্যন্ত পুরোটাজুড়ে থেমে থেমে যানজটের ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এছাড়া রাজধানী ঢাকা থেকে বের হতেও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। বৃষ্টির কারণে সড়কপথের যাত্রীদের ভোগান্তি আরও কয়েক গুণ বেড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ