1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে দেশের শিক্ষা ও ক্রীড়াঙ্গনের একটি ঐতিহাসিক আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।

এ লক্ষ্যে টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত দেশব্যাপী ব্যাপক প্রচারণা, কার্যকর সমন্বয় এবং সর্বোচ্চ পর্যায়ের তদারকি নিশ্চিত করা হবে। আজ শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট জাতীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, এর আগে প্রাথমিক পর্যায়ের টুর্নামেন্টে সারা দেশ থেকে প্রায় ২২ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। মাধ্যমিক পর্যায়ের প্রতিযোগিতাতেও ১১ লাখের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ ছিল।

তবে এত বড় আয়োজনের যথাযথ প্রচারণা ও ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা ছিল।

এবার সেই সীমাবদ্ধতা কাটিয়ে টুর্নামেন্টকে আরও ব্যাপক পরিসরে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এবার আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে প্রচারণা ও জনসংযোগ কার্যক্রমকে শক্তিশালী করা, যাতে দেশের প্রতিটি গণমাধ্যমে এ আয়োজন যথাযথ গুরুত্ব পায় এবং সাধারণ মানুষ এর সঙ্গে সম্পৃক্ত হতে পারে।

মাহদী আমিন জানান, টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা, প্রচারণা ও সমন্বয়ের জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।

এতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। ফলে আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়নে আগের তুলনায় আরও কার্যকর সমন্বয় নিশ্চিত হবে।

তিনি বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপকে একটি জাতীয় উৎসবে রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্বকাপের আদলে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সৃজনশীল আয়োজন, টিম সংসহ নানা কর্মসূচি থাকবে।

তিনি আরও বলেন, এবারের টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠান ও ফাইনাল দুই পর্যায়েই প্রধানমন্ত্রীর উপস্থিতির পরিকল্পনা রয়েছে। ঢাকার বাইরে থেকে এ আয়োজনের যাত্রা শুরু হবে, যাতে সারা দেশের শিক্ষার্থীরা সমানভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ পায়।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী নিজেই এই টুর্নামেন্টের নাম নির্ধারণ করেছেন। এটি শুধু একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং আগামী প্রজন্মের জন্য শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার সমন্বয়ে একটি অনন্য জাতীয় উদ্যোগ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। সংসদ সদস্যসহ স্থানীয় নেতৃবৃন্দ যাতে নিজ নিজ এলাকায় শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং টুর্নামেন্টের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন, সে উদ্যোগ নেওয়া হচ্ছে।

মুখপাত্র জানান, এ আয়োজন সফল করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সমন্বিতভাবে কাজ করবে।

তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপকে এমন একটি মানসম্পন্ন আয়োজনে পরিণত করা হবে, যা ভবিষ্যতের জাতীয় কর্মসূচিগুলোর জন্যও একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তা ও জাতীয় স্ট্যান্ডিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ