1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪৪ Time View

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর দাবি করেছেন, অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তার ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ ও ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে গণঅধিকার পরিষদের এই নেতা লেখেন, ‘বিভিন্ন নোটিফিকেশন থেকে দেখলাম গত ৩ দিন ধরে আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ই-মেইল হ্যাক করার চেষ্টা চলছে।’

এর আগে দেওয়া আরেকটি পোস্টে নিজের নাম ব্যবহার করে অনিয়ম বা অপকর্ম করার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দেন নুর। তিনি বলেন, তার পরিচয় ব্যবহার করে কেউ কোনো ধরনের অনিয়ম বা অবৈধ কর্মকাণ্ড করে পার পাবে না।

একই পোস্টে তিনি অভিযোগ করেন, ‘দশমিনা এক্সপ্রেস’ নামে গলাচিপা–দশমিনা–বাউফল রুটে ফিটনেসবিহীন গাড়ি ও অনভিজ্ঞ চালক দিয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করার আহ্বান জানান তিনি।

নুর আরও বলেন, ওই পরিবহন বা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কেউ মামলা করলে তিনি প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলেও উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ