1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে দেবাশীষ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ অক্টোবর, ২০১২
  • ১৫০ Time View

জনপ্রিয় উপস্থাপক ও চিত্রপরিচালক দেবাশীষ বিশ্বাস ও অরুণার বিয়ে হলো সোমবার। এদিন রাতে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দেবাশীষ বিশ্বাসের  এটি দ্বিতীয় বিয়ে। কনে অরুণা সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর পড়ছেন। ৪ অক্টোবর দেবাশীষ ও অরুণার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

বিয়ে প্রসঙ্গে দেবাশীষ বলেন, ‘পারিবারিকভাবেই বিয়ের আয়োজন করা হয়েছে। মাস পাঁচেক আগে আংটিবদলের কাজটি সম্পন্ন হয়েছে। মায়ের পছন্দে বিয়ে করতে পেরেছি, ভেবে খুব ভালো লাগছে।’

সোমবারের বিয়ের আনুষ্ঠানিকতার আগের দিন দেবাশীষ বিশ্বাসের পরিবাগের বাসায় গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে টিভি-চলচ্চিত্র-সংগীত জগতের অনেকেই উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলেন- পূর্ণিমা, শ্রাবন্তী, নিরব, মাহী বি চৌধুরী, হিল্লোল, ইমন সাহা, কিশোর, পুলক ও কথাবন্ধু নীরবসহ আরও অনেকে।

উল্লেখ্য, দেবাশীষ বিশ্বাস এর আগে ২০০৯ সালের ২০ জুন মঞ্চ-টেলিভিশনের অভিনেত্রী ও উপস্থাপিকা তানিয়া হোসাইনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ