1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

গ্রিসের নির্বাচনে ক্ষমতাসীনদের বিশাল জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৬৮ Time View

গ্রিসের জাতীয় নির্বাচনে বিশাল জয় পেয়েছে ক্ষমতাসীন কিরিয়াকোস মিতসোতাকিসের দ্য নিউ ডেমোক্রেসি পার্টি (এনডি)। গতকাল রোববার অনুষ্ঠিত নির্বাচনে ৪১ শতাংশ ভোট পেয়েছে তারা। প্রধান প্রতিদ্বন্দ্বী বামপন্থি সিরিজা পার্টির ঝুলিতে গেছে মাত্র ২০ শতাংশ ভোট। খবর বিবিসির।
আনুষ্ঠানিকভাবে ঘোষিত প্রাথমিক ফলাফল অনুযায়ী, এনডি ১৪৬ আসনে জয় পেয়েছে। ৩০০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫১ আসনে জয়। অর্থাৎ, একক সংখ্যাগরিষ্ঠতার জন্য দলটির প্রয়োজন আরও ৬ আসন।
এ অবস্থায় একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে এনডিপ্রধানকে অন্য দলের সঙ্গে জোট বাঁধতে হবে অথবা নতুন নির্বাচন চাইতে হবে।
বিশ্লেষকরা বলছেন, গ্রিসের রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক দূরত্ব রয়েছে। সে ক্ষেত্রে কিরিয়াকোস মিতসোতাকিসের জন্য জোট সরকার গঠন করা দুরূহ হবে। ফলে দ্বিতীয় দফা ভোট আগামী জুন মাসের শেষে বা জুলাই মাসের শুরুর দিকে অনুষ্ঠিত হতে পারে।
এরই মধ্যে কিরিয়াকোস মিতসোতাকিস জোট গঠনের ‘অনিশ্চয়তার’ আঁচ পেয়ে নতুন নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন। তার ভাষ্য, শক্তিশালী সরকার গঠনের জন্য নতুন নির্বাচনের দরকার হতে পারে।
গ্রিসের নির্বাচনী আইন অনুযায়ী, প্রথম দফায় এগিয়ে থাকা দল দ্বিতীয় দফার নির্বাচনে অতিরিক্ত আসন (বোনাস সিট) পাবে।
নির্বাচনে কয়েক ডজন দল অংশ নিলেও মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মিতসোতাকিস ও তার মধ্যম দক্ষিণপন্থি দল এনডির সঙ্গে সিরিজা পার্টির। বামপন্থি এ দলের নেতৃত্বে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। তিনি ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।
নির্বাচনে জয় পাওয়ায় কিরিয়াকোস মিতসোতাকিসকে অভিনন্দন জানিয়েছেন অ্যালেক্সিস সিপ্রাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ