1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
কানাডার পণ্যের ওপর নতুন মার্কিন শুল্ক ও ছাড় কার্যকর | বাণিজ্য ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক এবার এভিএস চালু হলো সঞ্চয়পত্রে, গ্রাহকরা পাবেন যেসকল সুবিধা পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি ঢাকায় শুরু হচ্ছে নির্মাণ-কাঠশিল্প ও সোলার পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত রিপোর্ট সৌদি আরবে হুথিদের হামলায় আহত ১৩ | আন্তর্জাতিক

মাল্টা-ডালিমের ভেতরে মিলল সাড়ে ৪ হাজার ইয়াবা!

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১০৬ Time View

গাজীপুরে ফলের ভেতর থেকে সাড়ে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার (৬ মে) রাতে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের ডেপুটি কমিশনার ইব্রাহীম খান এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে ইয়াবাসহ আটক করা হয় মাদক ব্যবসায়ীদের।

আটককৃতরা হলেন, কক্সবাজারের কেটনাফ থানার উত্তর লেঙ্গুর বিল এলাকার মাহমুদ সালামের ছেলে মো. ইমরান (২৫) ও একই থানার মিঠাপানির ছড়া এলাকার আবদুল হক সওদাগরের ছেলে মো. হুমায়ূন কবির (১৯)।

ডেপুটি কমিশনার ইব্রাহীম খান জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ফলের কার্টুনে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট গাজীপুর নিয়ে আসা হচ্ছে। পরে সেই সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে তাদের সঙ্গে থাকা কার্টুন তল্লাশি করা হয়। পরে ফলের ভেতরে কৌশলে রাখা সাড়ে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃতরা মাল্টা, আনার ও আপেল কেটে ভেতরে ফাঁকা জায়গা তৈরি করে পলিথিনে ইয়াবা ভরে চালান করে। ইতোমধ্যে এ ঘটনায় গাজীপুরের বাসন থানায় একটি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ