1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের বিরুদ্ধে ব্যয়বহুল যুদ্ধে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রে এখন গোলাবারুদের ঘাটতি পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের ব্রাজিলের আমাজন বনাঞ্চল রক্ষার আন্দোলনের নেতা রাওনি ক্যানসারে আক্রান্ত জে-ক্রিয়েশনের ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন ইমরান খানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের স্পিকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ | জাতীয় সংবাদ সাফ চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে? চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড সান্তোসে যোগ দিলেন কুতিনহো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু | জাতীয়

সান্তোসে যোগ দিলেন কুতিনহো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

ফিলিপে কুতিনহো শৈশবের বন্ধু নেইমারের সঙ্গে সান্তোসে যোগ দিয়েছেন। মৌসুমের শেষ পর্যন্ত চুক্তিতে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারকে দলে নেওয়া হয়েছে বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে।

৩৪ বছর বয়সী কুতিনহো ফেব্রুয়ারিতে ভাস্কো দা গামা ছাড়ার পর থেকেই ক্লাবহীন ছিলেন। ২০২৪ সালে শৈশবের ক্লাব ভাস্কো দা গামায় ফিরেছিলেন। দ্বিতীয় দফায় ভাস্কোর হয়ে ৮১টি ম্যাচ খেলার পর মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন স্বীকার করে ক্লাবটি ছাড়েন কুতিনহো।

সামাজিক যোগাযোগমাধ্যমে কুতিনহোর যোগ দেওয়ার খবর জানায় সান্তোস। এ সময় কিশোর বয়সে একসঙ্গে থাকা কুতিনহো ও নেইমারের একটি পুরোনো ছবিও প্রকাশ করে ক্লাবটি। পরে একই ভঙ্গিতে জিমে দুজনের নতুন একটি ছবিও প্রকাশ করে সান্তোস।

সান্তোসের প্রকাশ করা আরেকটি ভিডিওতে দেখা যায়, কুতিনহো ড্রেসিংরুমে প্রবেশ করছেন এবং নেইমার তাকে উষ্ণ আলিঙ্গনে স্বাগত জানাচ্ছেন। এসময় ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার তার ঘনিষ্ঠ বন্ধুকে বলেন, “এটা যদি স্বপ্ন হয়, তাহলে আমি জেগে উঠতে চাই না।”

নেইমার গত বছরের জানুয়ারিতে সান্তোসে ফিরে আসেন। এই ক্লাবেই তার ক্যারিয়ার শুরু হয়েছিল। কুতিনহোর যোগ দেওয়ার ফলে দীর্ঘদিনের দুই বন্ধু প্রথমবারের মতো কোনো ক্লাবের হয়ে একসঙ্গে খেলবেন।

ভাস্কোতে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন কুতিনহো। এরপর তিনি ইন্টার মিলানে পাড়ি জমান। ২০১৩ সালে লিভারপুলে যোগ দিয়ে ক্যারিয়ারের সবচেয়ে সফল সময় কাটান তিনি। প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে ২০১ ম্যাচে ৫৪ গোল করেন কুতিনহো।

দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ২০১৮ সালে ১৪ কোটি ২০ লাখ পাউন্ডে বার্সেলোনায় যোগ দেন তিনি। তবে স্প্যানিশ ক্লাবটিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। এরপর বায়ার্ন মিউনিখ, অ্যাস্টন ভিলা ও আল-দুহাইলের হয়ে খেলেন কুতিনহো। ২০২৪ সালে আবারও ভাস্কো দা গামায় ফিরে আসেন তিনি।

এবার নেইমারের সঙ্গে জুটি বাঁধবেন কুতিনহো। দুই ব্রাজিলিয়ান আন্তর্জাতিক তারকার অভিজ্ঞতা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে সান্তোস সামনে এগিয়ে যেতে চাইছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ