1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

প্রাক্তন প্রেমিকাদের নিয়ে যা বললেন শহিদ কাপুর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৮৪ Time View

প্রেমের সম্পর্ক নিয়ে সবসময়ই বেশ খোলামেলা বলিউডের জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুর। মিরা রাজপুতকে বিয়ে করার আগেও একাধিক সম্পর্কে জড়িয়েছেন তিনি। ক্যারিয়ারের পিক টাইমে সম্পর্কে ছিলেন কারিনা কাপুরের সঙ্গে। এরপর বেশ কিছুদিন প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও নাম জড়িয়েছেন এ অভিনেতা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ২০১৯ সালের কফি উইথ করণের একটি এপিসোডের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে শহিদকে তার প্রাক্তনদের বিষয়ে প্রশ্ন করেছেন করণ। আর সেখানে নিজের প্রাক্তনদের বিষয়ে মুখ খুলেছেন তিনি। শুধু তাই নয়, কখনোই মন থেকে মুছা সম্ভব নয় প্রাক্তনদের, এমনও জানান শহিদ।
এপিসোডে করণ শহিদকে জিজ্ঞাসা করেছেন, তুমি কি কারিনা আর প্রিয়াঙ্কাকে তোমার স্মৃতি থেকে মুছে ফেলেছ? উত্তরে শহিদ জানান, আমি কখনোই ওদের স্মৃতি থেকে মুছে ফেলতে পারব না। তবে হ্যাঁ, আমার অনেক খারাপ স্মৃতিও আছে। তবে আমি অতীতের বেশির ভাগটাই ভুলে গেছি।

এরপর করণ তাকে জিজ্ঞাসা করেন, যদি প্রিয়াঙ্কা আর কারিনার মধ্যে যেকোনো একজনের স্মৃতি মুছে ফেলতে হয়, তাহলে তুমি কার স্মৃতি মুছবে?
উত্তরে শহিদ জানান, আমি কারো স্মৃতিই মুছে ফেলতে চাই না। করিনার সঙ্গে আমার অনেকদিনের সম্পর্ক ছিল। অন্যদিকে প্রিয়াঙ্কার সঙ্গে অনেক কম সময় ছিলাম কিন্তু আমি মনে করি, অতীতের অভিজ্ঞতা না থাকলে আমি কখনোই আজকের আমি হতে পারতাম না। তাই আমি কোনো স্মৃতিই মুছে ফেলতে চাই না। কারণ অতীতের স্মৃতিগুলো আমাকে অনেক কিছুই শিখিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ