1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

টিভি নাটকে এবার নায়ক রুবেল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১২
  • ২৩১ Time View

এবার টিভি নাটকে অভিনয় করতে যাচ্ছেন চলচ্চিত্রভিনেতা রুবেল। সিআইডি নামের এক হাজার পর্বের নাটকে  রুবেল প্রধান ভূমিকায় অভিনয় করবেন।

রুবেল এ বিষয়ে বাংলানিউজকে বলেন, ‘আমি নাটকে প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছি। নাটকের গল্পটা ব্যতিক্রমী। এখনও শুটিং শুরু হয়নি। তবু দুই মাস ধরেই প্রস্তুতি  নিচ্ছি। আশা করি দর্শক এ নাটকে নতুনত্ব খুঁজে পাবেন।’

ধারাবহিক নাটকটি পরিচালনা করবেন ডায়েল রহমান।

নাটকটির বিষয়ে পরিচালক ডায়েল রহমান বলেন, ‘রুবেল ভাই  ছাড়াও নাটকে অনেক চমক থাকবে । ইতোমধ্যে ইস্কাটনে  নাটকের অভিনয় শিল্পীদের নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। রুবেল ভাই সব কিছু দেখাশোনা করছেন।আশা করি দর্শকরা অনেক পছন্দ করবে।’

ঈদুল আযহার পর রাজধানীর  বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ