1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত অভিনেত্রী দিব্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৭২ Time View

অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেত্রী, চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক দিব্যা খোসলা কুমার। তাই সুস্থ হয়ে ওঠার জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, দিব্যার বাম দিকের গাল প্রায় পুরোটা লাল। দগদগে ক্ষত। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন দিব্যা। গত ১৫ মার্চ এক পোস্টে অভিনেত্রী নিজেই জানিয়েছেন আহত হওয়ার খবর।
দিব্যার আহত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই পোস্টের নিচে ঝাঁপিয়ে পড়েছেন নেটাগরিকরা। সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছেন। একজন লিখেছেন, খুবই খারাপ খবর। নিজের যত্ন নিন, অবশ্যই সুস্থ হয়ে উঠবেন। আমরা তো শুধু প্রার্থনা করতে পারি।

কেউ লিখেছেন, মন খারাপ করবেন না। সব ঠিক হয়ে যাবে। ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন। আবার কেউ মন্তব্য করেছেন, নিজের যত্ন নিন। আবারও আপনাকে আগের মতো পর্দায় দেখতে চাই।
এদিকে অভিনেত্রী আহত হওয়ার খবর জানালেও, কোন সিনেমার সেটে এ ঘটনা ঘটেছে তা জানাননি। তবে সংবাদমাধ্যম বলছে, ‘ইয়ারিয়া-২’ সিনেমার শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন দিব্যা।
সিনেমাটিতে নায়িকার সঙ্গে রয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত, হিমাংশু কোহলি, রাকুলপ্রীত সিং প্রমুখ। রাধিকা রাও পরিচালনা করছেন সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ