1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

দেশের ৩ শহরে আসছে ‘শাজাম’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৯১ Time View

ডিসি কমিকসের সুপারহিরো ‘শাজাম’। ২০১৯ সালে প্রথমবার এই চরিত্রটি পর্দায় আসে। ‘শাজাম!’ নামের সেই ছবি বক্স অফিসে বেশ ভালো সাড়া পেয়েছিলো। তাই নতুন কিস্তি নিয়ে আসছেন নির্মাতা-প্রযোজকরা। শুক্রবার (১৭ মার্চ) মুক্তি পাচ্ছে ‘শাজাম! ফিউরি অব দ্য গডস’।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে একই দিন বাংলাদেশের তিনটি শহরেও মুক্তি পাচ্ছে ছবিটি। এগুলো ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী। এই তিন শহরে স্টার সিনেপ্লেক্সের শাখায় দেখা যাবে ‘শাজাম’র কারসাজি।
আগের ছবির পরিচালক ডেভিড এফ. স্যান্ডবার্গ এবারও ছিলেন পরিচালনার দায়িত্বে। পরিবর্তন আসেনি অভিনয়শিল্পীদের তালিকায়ও। নাম ভূমিকায় জ্যাচারি লেভি-সহ অন্যান্য চরিত্রে অ্যাশার অ্যাঞ্জেল, জ্যাক ডিলান গ্রেজার, হেলেন মিরেন, রস বাটলারসহ আগের ছবির প্রায় সবাই থাকছেন নতুন ছবিতেও।
নির্মাতা স্যান্ডবার্গ জানিয়েছেন, ‘শাজাম!’র গল্পের ধারাবাহিকতায় এ ছবির গল্প এগিয়ে যাবে। তবে নির্মাণশৈলিতে অনেক নতুনত্ব যোগ হয়েছে, যা ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রথম কিস্তির তুলনায় এ ছবিটি দর্শক আরও ভালোভাবে গ্রহণ করবেন, এই প্রত্যাশা তার।
ছবিটির দুটি ট্রেলার প্রকাশ হয়েছে। সাত মাস আগে প্রকাশ্যে আসা প্রথম ট্রেলারের ভিউ ছাড়িয়েছে ১৭ মিলিয়ন এবং এক মাস আগের দ্বিতীয় ট্রেলারের ভিউ ২৬ মিলিয়ন। বোঝাই যাচ্ছে, দর্শকের মনে ছবিটি ঘিরে আগ্রহ চড়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ