1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অর্থপাচার বন্ধ হওয়াটা নির্ভর করছে ‘সহায়তাকারীদের’ উপর: উপদেষ্টা তিতুমীর বগুড়ায় এনসিপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভিডিও সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান সাফে খেলতে আসছেন রোনান সুলিভান নভেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চলছে: ফকির মাহবুব চাহিদামত টাকা পেলেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা, জমাও পড়েছে বাংলাদেশের বিদ্যুৎ খাত ও গ্রিড আধুনিকায়নে অর্থায়নে আগ্রহী চীনের এক্সিম ব্যাংক সাফ চ্যাম্পিয়নশিপে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ ব্যাংকিং খাতের স্থিতিশীলতায় পরিচালনা পর্ষদের জবাবদিহিতায় গুরুত্ব

দ.কোরিয়া-জাপানের বৈঠকের পূর্বে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়ল উ.কোরিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৭১ Time View

দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে ঐতিহাসিক বৈঠকের ঠিক আগে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে দেশটি। খবর আলজাজিরার।
প্রতিবেদন বলা হয়েছে, বৈঠকে অংশ নিতে জাপানের উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিমান উড্ডয়নের ঠিক আগ মুহুর্তে নিষিদ্ধ এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া।
বৃহস্পতিবার সকালে জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা পিয়ংইয়ংয়ের দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছেন।
উৎক্ষেপণের পর উত্তর কোরিয়ার এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রায় ১০০০ কিমি (৬২০ মাইল) উড়ে জাপানের পশ্চিমে পানিতে অবতরণ করে। গত সপ্তাহ থেকে এ নিয়ে পিয়ংইয়ং চতুর্থ দফায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল। যদিও উৎক্ষেপিত অন্যান্য ক্ষেপণাস্ত্রগুলো স্বল্প-পাল্লার ছিল।
কোরীয় উপদ্বীপের চারপাশে গত কয়েক বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়া চলার মধ্যেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এই ঘটনা ঘটল। উত্তর কোরিয়া বারবার বলেছে, তারা এই ধরনের সামরিক মহড়াকে উস্কানি হিসেবে দেখছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে পিয়ংইয়ং থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়।
অন্যদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রটিকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) হিসাবে নিশ্চিত করেছে। দেশটি বলেছে, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্রটি প্রায় ৭০ মিনিট ধরে ৬ হাজার কিলোমিটারের বেশি আকাশে উড্ডয়ন করেছে।
অবশ্য বৃহস্পতিবারের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল তার দেশের সেনাবাহিনীকে পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। তিনি আরও বলেছেন, উত্তর কোরিয়ার এই ‘বেপরোয়া উস্কানির’ জন্য পিয়ংইয়ংকে মূল্য চোকাতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ