1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

অবশ্যই আমি সাধু নই : কপিল শর্মা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১১০ Time View

বলিউডের কমেডিয়ান অভিনেতা ও টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপক কপিল শর্মা জানিয়েছেন, সব সাফল্যের পরও নিজেকে একজন মধ্যবিত্ত মানুষ মনে করেন তিনি। তার অভিনীত ‘জিগ্যাটো’ সিনেমার প্রসঙ্গ টেনে প্রশ্ন করা হলে পাল্টা জবাবেই আশ্চর্যজনক উত্তর দেন এ অভিনেতা।
‘জিগ্যাটো’ সিনেমায় একজন ফুড ডেলিভারি বয়ের চরিত্রে দেখা যাবে কপিলকে। যেখানে তাকে খুবই নিম্নবিত্ত দেখা যাবে। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা!
এ সিনেমার প্রসঙ্গ টেনে তার বাস্তব জীবনে মোট সম্পত্তির আর্থিক মূল্য ৩০০ কোটি রুপি কিনা জানতে চাইলে জবাবে তিনি বলেন, আমিও অনেক টাকা হারিয়েছি। তবে এটা সত্য যে সেসব নিয়ে ভাবি না। আমি জানি আমার একটি বাড়ি, একিটি গাড়ি ও পরিবার রয়েছে; এটাই গুরুত্বপূর্ণ।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী এরপরই কপিল বলেন, অবশ্যই আমি সাধু নই। আমি কখনো অর্থ ফিরিয়ে দেব না। কিন্তু আমার ভাবনা বেতন পাওয়া (নিজেকে এখনো মধ্যবিত্ত বেতনভোগী মনে করি)। আমার স্ত্রী শুধু খরচ করতে পছন্দ করে, তবে আমি করি না।
এর আগে একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার স্ত্রী গিন্নি চতরথ সচ্ছল পরিবারের সন্তান। কলেজে থাকাকালীন যখন অভিনেতার কাছে কোনো হাতখরচ ছিল না, পেট ভরে খাওয়ার সামর্থ্য ছিল না, সেই সময়ও পাশে ছিলেন চতরথ। সবসময় শক্ত করে হাত ধরে রেখেছিলেন অভিনেতার।
২০০৭ সালে স্ট্যান্ড-আপ কমেডি শো’য়ে জয়ী হয়ে খ্যাতি লাভ করেন কপিল। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ সিজন-৩’ জয়ী হয়েছিলেন তিনি। ভারতীয় টেলিভিশন চ্যানেল সোনি টিভিতে কমেডি রিয়েলিটি শো কমেডি সার্কাসের কয়েকটি সিজনে জয়ী হয়েছেন। ২০১০ সালে ভাবনাও কো সামঝো, ২০১৫ সালে কিস কিসকো পেয়ার কারু এবং ২০১৭ সালে ফিরঙ্গি সিনেমাও দেখা গেছে তাকে।
এছাড়া উপস্থাপক হিসেবে ‘কমেডি নাইটস উইথ কপিল’ এবং ‘ফ্যামিলি টাইম উইথ কপিল’ এ সাফল্য পান। এরপর ‘দ্য কপিল শর্মা শো’র জন্যও তারকা খ্যাতি লাভ করেন তিনি।
তবে সব সাফল্যের পর ২০১৮ সালের ১২ ডিসেম্বর চতুরথকে বিয়ে করেন কপিল। পরের বছর তাদের কোলজুড়ে আসে মেয়ে আনাইরা শর্মা। এরপর ২০২১ সালে জন্ম নেয় ছেলে তৃষাণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ