1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অর্থপাচার বন্ধ হওয়াটা নির্ভর করছে ‘সহায়তাকারীদের’ উপর: উপদেষ্টা তিতুমীর বগুড়ায় এনসিপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভিডিও সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান সাফে খেলতে আসছেন রোনান সুলিভান নভেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চলছে: ফকির মাহবুব চাহিদামত টাকা পেলেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা, জমাও পড়েছে বাংলাদেশের বিদ্যুৎ খাত ও গ্রিড আধুনিকায়নে অর্থায়নে আগ্রহী চীনের এক্সিম ব্যাংক সাফ চ্যাম্পিয়নশিপে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ ব্যাংকিং খাতের স্থিতিশীলতায় পরিচালনা পর্ষদের জবাবদিহিতায় গুরুত্ব

গ্রেপ্তারের দাবি নিছক নাটক, মূল উদ্দেশ্য আমাকে হত্যা : ইমরান খান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৫৯ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবনের সামনে তার দলের সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ দ্বিতীয় দিনে গড়াল। ইমরান খান বলছেন, ‘গ্রেপ্তারের দাবি নিছক নাটক, মূল উদ্দেশ্য আমাকে অপহরণ ও হত্যা।’
আজ বুধবার (১৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় তিনি এসব কথা বলেন।
ইমরান খান বলেন, ‘স্পষ্টতই গ্রেপ্তারের দাবি নিছক একটি নাটক কেননা তাদের মূল উদ্দেশ্য হলো অপহরণ ও হত্যা। টিয়ার গ্যাস ও জলকামান চালানোর পরে তারা এখন সরাসরি গুলির আশ্রয় নিয়েছে। গতকাল সন্ধ্যায় আমি একটি মুচলেকা স্বাক্ষর করলেও পুলিশের উপমহাপরিদর্শক তা গ্রহণ করতে অস্বীকার করেন। তাদের নোংরা উদ্দেশ্য নিয়ে কোনো সন্দেহ নেই।’
মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় ইমরান খান শনিবার আদালতে উপস্থিত হওয়ার নিশ্চয়তা দিয়ে একটি মুচলেকা স্বাক্ষর করার কথা এক ভিডিও বার্তায় দাবি করেছেন।
একাধিকবার ডাকা সত্ত্বেও আদালতে হাজির না হওয়ায় খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অবশ্য সব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।
বুধবারের বার্তায় ইমরান খান বলেছেন, তিনি নিরাপত্তার স্বার্থে আদালতে যেতে পারেননি। কেননা, তার ওপর এর আগেও দুবার হামলা হয়েছিল।
ইমরান খানের আইনজীবী খাজা হারিস ও তার দল এই পরোয়ানা স্থগিত করার জন্য ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছেন। লাহোর আদালতেও অনুরূপ আবেদন দাখিল করবেন বলেও জানান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতারা।
খবর আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ