1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
অর্থপাচার বন্ধ হওয়াটা নির্ভর করছে ‘সহায়তাকারীদের’ উপর: উপদেষ্টা তিতুমীর বগুড়ায় এনসিপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভিডিও সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান সাফে খেলতে আসছেন রোনান সুলিভান নভেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চলছে: ফকির মাহবুব চাহিদামত টাকা পেলেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা, জমাও পড়েছে বাংলাদেশের বিদ্যুৎ খাত ও গ্রিড আধুনিকায়নে অর্থায়নে আগ্রহী চীনের এক্সিম ব্যাংক সাফ চ্যাম্পিয়নশিপে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ ব্যাংকিং খাতের স্থিতিশীলতায় পরিচালনা পর্ষদের জবাবদিহিতায় গুরুত্ব

মেক্সিকোয় বন্দুক হামলায় নিহত ১০

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৫৪ Time View

মেক্সিকোর একটি বারে বন্দুক হামলায় আন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও পাঁচজন।

সোমবার (১৩ মার্চ) বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনের তথ্যমতে, স্থানীয় সময় শনিবার রাতে দেশটির গুয়ানাজুয়াতো প্রদেশের একটি বারে একদল সশস্ত্র লোক গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সাতজন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন।

এর আগে, গত বছরের নভেম্বরে দেশটির একই প্রদেশে বন্দুক হামলায় চার নারীসহ ৯ জন নিহত হয়েছেন।

উল্লেখ্য, গুয়ানাজুয়াতো বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারকদের একটি প্রধান উৎপাদন কেন্দ্র। মাদক ব্যবসায়ীদের বড় কয়েকটি চক্র সেখানে বেশ সক্রিয়। বিশেষ করে, ‘সান্তা রোসা দে লিমা’ এবং ‘জালিস্কো নিউ জেনারেশন’ নামে দুটি গ্রুপের বিরোধের কারণে রাজ্যটিতে সহিংসতা বেড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ