1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
অর্থপাচার বন্ধ হওয়াটা নির্ভর করছে ‘সহায়তাকারীদের’ উপর: উপদেষ্টা তিতুমীর বগুড়ায় এনসিপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভিডিও সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান সাফে খেলতে আসছেন রোনান সুলিভান নভেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চলছে: ফকির মাহবুব চাহিদামত টাকা পেলেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা, জমাও পড়েছে বাংলাদেশের বিদ্যুৎ খাত ও গ্রিড আধুনিকায়নে অর্থায়নে আগ্রহী চীনের এক্সিম ব্যাংক সাফ চ্যাম্পিয়নশিপে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ ব্যাংকিং খাতের স্থিতিশীলতায় পরিচালনা পর্ষদের জবাবদিহিতায় গুরুত্ব

খেরসনে রুশ হামলায় ৩ জন নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৬৮ Time View

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে রুশ হামলায় তিনজন নিহত ও আরও দুইজন আহত হয়েছে। কর্তৃপক্ষ সূত্রে এ কথা জানা গেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক টেলিগ্রামে বলেছেন, রুশ সন্ত্রাসীরা শনিবার খেরসন অঞ্চলে পুনরায় গোলা হামলা চালিয়েছে।
খেরসনের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান আলেকজান্ডার প্রোকুদিন বলেছেন, একটি গাড়িতে গোলা হামলা চালানো হলে এতে আগুন ধরে যায়। এ সময়ে হতাহতের ঘটনা ঘটে।
এর দুই দিন আগেও খেরসন অঞ্চলে রুশ বাহিনীর গোলা হামলায় তিনজন নিহত হয়েছে।
খেরসন হলো দোনেৎস্ক, লুগানস্ক ও জাপোরিঝঝিয়াসহ চারটি অঞ্চলের একটির রাজধানী যা রাশিয়া দখলে নিলেও নিয়ন্ত্রণে রাখতে পারেনি।
গত বছর খেরসন শহর থেকে রাশিয়া পিছু হটলেও মস্কো নিয়মিতই এ অঞ্চলে বোমা হামলা চালিয়ে আসছে।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ