1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

আপিল প্রত্যাখ্যান, বহাল থাকলো মরিনহোর নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৫০ Time View

দুই সপ্তাহ আগে লিগে ক্রেমোনেসের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছিল মরিনহোর দল রোমা। সে ম্যাচে চতুর্থ অফিসিয়ালের সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন জোসে মরিনহো। যার জন্য তাকে তিন ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়। পরে সে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়েছিলেন মরিনহো। তবে তার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল প্রত্যাখ্যান করা হয়। ফলে আরও দুই ম্যাচ টাচলাইনে দেখা যাবে না এই পর্তুগিজকে।
কোচদের মধ্যে অতি পরিচিত মুখ জোসে মরিনহো। সকল ধরনের সফলতা ধরা দিয়েছে তাকে। তবে মাঝে মাঝেই বেশকিছু তর্কে জড়িয়ে শিরোনামে আসেন ৬০ বছর বয়সী এই কোচ। যেমন গেল ২৮ ফেব্রুয়ারি ক্রেমোনেসের বিপক্ষে ম্যাচে চতুর্থ অফিসিয়ালের সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন তিনি।
রোমার টাচলাইনে মরিনহো না থাকা মানে ম্যাচের মধ্যে সকল প্রকার নির্দেশনা দেবেন সহকারী কোচ। রোববার (১২ মার্চ) মরিনহোর দল রোমা লড়বে সাসুওলোর বিপক্ষে। এক সপ্তাহ পর রোম-ডার্বিতে লাৎজিওর মোকাবিলা করবে রোমা। দুটি ম্যাচেই মরিনহো থাকবেন মাঠের বাইরে।
ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (এফআইজিসি) জানিয়েছে, মরিনহোকে তার আচরণের জন্য ১০ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে।
এদিকে ক্রেমোনেসের বিপক্ষে জয়ের পর মরিনহো বলেছিলেন, লাল কার্ড দেখার মতো কিছু করেননি তিনি এবং চতুর্থ অফিসিয়াল তাকে উসকানি দিয়েছিলেন।
এই মরিনহোর অধীনে গত মৌসুমে উয়েফা কনফারেন্স লিগ শিরোপা জিতেছিল রোমা। আর চলতি মৌসুমেও দারুণ ছন্দে রয়েছে ‘লা লুপা’রা। ২৫ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ