1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাটোরে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যানের কারণ জানালেন মার্কিন কূটনীতিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: হুমায়ুন কবির এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর আবুধাবিতে ‘গোপন’ সফরে নেতানিয়াহু, আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদের সঙ্গে বৈঠক সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াই বাংলাদেশের পরিত্যক্ত বিমানঘাঁটি থেকে যেভাবে বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ লক্ষ্মীপুরে ‘কিশোর গ্যাং’বিরোধী অভিযানে এক রাতে আটক ২৬৬

নাইজেরিয়ায় গির্জায় আত্মঘাতী হামলা, নিহত ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১২
  • ১৩৮ Time View

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের বাওচিতে সেন্ট জর্জ গির্জায় আত্মঘাতী বোমা হামলায় দুই জন নিহত এবং কমপক্ষে ৪৮ জন আহত হয়েছে।

গত রোববারের এ ঘটনায় নিহতের সংখ্যা নিশ্চিত করেছে রেডক্রস। তবে, হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

পুলিশ জানায়, সেন্ট জর্জ গির্জার প্রধান ফটকে বিস্ফোরক দ্রব্যসহ একটি গাড়িতে বিস্ফোরণ ঘটনো হয়।

নাইজেরিয়ার সশস্ত্র গ্রুপ বোকো হারাম বাওচিতে প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে। রোববারের এ ঘটনার সঙ্গেও তারাই জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, কর্তৃপক্ষের হিসাবে, ২০১০ সাল থেকে এখন পর্যন্ত নাইজেরিয়ার উত্তরাঞ্চল এবং কেন্দ্রীয় শহরগুলোতে এ ধরনের হামলায় প্রায় ১ হাজার ৪শ’ বেসামরিকের মৃত্যু হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর উত্তরাঞ্চলীয় রাজ্য কানোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে বোকো হারামের প্রধান আবু কুয়াকুয়া নিহত হন।

তবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি বোকো হারাম।

এদিকে ইয়োব রাজ্যের সামরিক বাহিনী বাওচি এবং ইয়োব শহরে ২৪ ঘণ্টার কারফিউ জারি করেছে। পাশাপাশি বোকো হারামের সদস্যদের ধরতে সেনারা ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালাচ্ছে।

এছাড়া, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহর দু’টির লোকজনকে ঘরে অবস্থান করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ