1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ ৩৯ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের ঋণ, যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো ঈদের দিন বিয়ের খবর প্রকাশ করলেন অভিনেত্রী নীলা ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার রমজানের এ আত্মসংযম যেন আমাদের সবার জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে পারি: হাসনাত ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করলে সংসদ ও সংসদের বাইরে থেকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করব: নাহিদ ফ্যাসিবাদ পতনের পর এবারের ঈদ অনেক বেশি আনন্দের: ত্রাণমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী

হলিউড অভিনেতা টম সাইজমোরের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৪৮ Time View

হলিউড অভিনেতা টম সাইজমোর আর নেই। তেসরা মার্চ ক্যালিফোর্নিয়ার একটি হাসাপাতালে ঘুমের মধ্যে এ তারকার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার ম্যানেজার চার্লস ল্যাগো। তার বয়স হয়েছিল ৬১ বছর। গত ১৮ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের বাড়িতে ব্রেইন অ্যানিউরিজমে আক্রান্ত হওয়ার পর থেকে দুই সপ্তাহ ধরে হাসপাতালেই ছিলেন অভিনেতা।
নব্বইয়ের দশকের নামজাদা অভিনেতা টম সাইজমোর। ‘ন্যাচরাল বর্ন কিলার্স’, ‘সেভিং প্রাইভেট রায়ান’-এর মতো ছবিতে অভিনয় করেছেন দাপটের সঙ্গে। পরবর্তীকালে দাম্পত্য কলহ, যৌন হেনস্থা, অতিরিক্ত মাদক সেবনের মতো একাধিক অভিযোগে বিদ্ধ হন তিনি। একের পর এক আইনি জটিলতার প্রভাব পড়ে তার কর্মজীবনেও। লাখপতি থেকে গৃহহীন হতে খুব বেশি সময় লাগেনি টম সাইজমোরের। এমনকী জেলেও রাত কাটাতে হয়েছে অভিনেতাকে।
১৯৯৭ সালে তৎকালীন স্ত্রী মেইভ কুইনল্যানের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে টম সাইজমোরের বিরুদ্ধে। বছর দুয়েক সেই মামলা চলার পর ১৯৯৯ সালে অভিনেতার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ নস্যাৎ করে আদালত। সেই বছরই মেইভের সঙ্গে বিচ্ছেদ হয় টমের।
২০০৩ সালে ফের তার বিরুদ্ধে হেনস্থার মামলা করেন অভিনেতার তৎকালীন প্রেমিকা হেইদি ফ্লেইস। মামলার জেরে জেলে যেতে হয় অভিনেতাকে। শুধু দাম্পত্য কলহ নয়, একাধিকবার যৌন হেনস্থার অভিযোগেও অভিযুক্ত হয়েছেন টম সাইজমোর। ২০০৩ সালে এক ছবির সেটে ১১ বছরের কিশোরীকে হেনস্থা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ২০১৭ সালে ‘মিটু’ আন্দোলনের সময় প্রকাশ্যে আসে সেই ঘটনা।
যদিও ওই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছিলেন অভিনেতা। ২০০২ সালে আরও এক যৌন হেনস্থার মামলায় অভিযুক্ত হন টম। নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগে ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত জেলবন্দি ছিলেন এক সময়ের জনপ্রিয় হলিউড তারকা।
‘হিট’, ‘ন্যাচরাল বর্ন কিলার্স’, ‘সেভিং প্রাইভেট রায়ান’-এর মতো ছবিতে কাজ করে সুখ্যাতি পেয়েছিলেন টম সাইজমোর। তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৩ সালে প্রকাশিত আত্মজীবনী থেকে জানা যায়, কীভাবে শূন্য থেকে শিখরে এবং পরবর্তীকালে ব্যর্থতার চাদরে ঢাকা পড়ে তার ক্যারিয়ার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ