1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ

হিন্দি ছবি কেন আসবে, এটা তো হিন্দির দেশ না: ডিপজল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১০৫ Time View

গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’। সেই সময় থেকেই সিনেমাটি বাংলাদেশে মুক্তি নিয়েও চলছে নানা আলোচনা-সমালোনা। হিন্দি সিনেমা আমদানির বিপক্ষে আগেই নিজের অবস্থান জানিয়েছেন ঢাকাই সিনেমার খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এবার আরও একবার হিন্দি সিনেমা নিয়ে নিজের অবস্থানের কথা জানালেন তিনি।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পারিবারিক মিলন মেলায় উপস্থিত হয়েছিলেন ডিপজল। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অভিনেতা।
কথা প্রসঙ্গে উঠে আসে দেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা চালানোর বিষয়টি। ডিপজল বলেন, ‘ভাষার মাসে কেন হিন্দি ছবি আসবে? অন্য কালচার কেন, হিন্দি ভাষা কেন ভাষার মাসে ঢুকবে। এটা আমি সমর্থন করি না।’
এসময় ডিপজল আরও বলেন, ‘ভারত থেকে বাংলা ছবি আসুক। সেটাতে আমার আপত্তি নেই। বাংলা ছবি তো আসেই, এসে তো আবার পেছনে হটে যায়। কিন্তু হিন্দি কেন আসবে? এটা তো হিন্দির দেশ না। এটা বাংলাদেশ, এখানে যদি কলকাতার বাংলা ছবি আসে, সেটা আসুক।’

দেশে হিন্দি সিনেমা মুক্তির পক্ষে অবস্থান নেয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিরও এসময় সমালোচনা করেন এই সংগঠনেরই জ্যেষ্ঠ সহসভাপতি ডিপজল।
হিন্দি সিনেমা থেকে শিল্পী সমিতির ১০শতাংশ লভ্যাংশ দাবির বিষয়ে এই অভিনেতা বলেন, ‘হিন্দি সিনেমার কাছে ৫ পার্সেন্ট বা ১০ পার্সেন্ট দাবি করা বেআইনি। হিন্দি সিনেমার কাছে কমিশন দাবি কেন করবে, পারলে কিছু করে দেখাক। তারা কেন হিন্দি সিনেমার কাছে লভ্যাংশ দাবি করবে? তারা যদি শিল্পীদের কল্যাণে কাজ করতে চায় অন্যভাবে করুক, নিজেরা কিছু করুক, বা সরকার থেকে কিছু করুক। কমিশন নিয়ে কেন করবে?
একই সঙ্গে দেশীয় চলচ্চিত্রের সংকট উত্তরণের উপায় নিয়েও কথা বলেন এই অভিনেতা। তিনি বলেন, ‘আমাদেন সিনেমা দিয়েই সমাধান করতে হবে। এর আগে যখন চলচ্চিত্রে অস্থিরতা ছিল তখন তো আমরাই উত্তরণ করেছিলাম। সেভাবেই করতে হবে। হিন্দি সিনেমা সমাধান নয়। এ ধরনের চিন্তা না আনাই মঙ্গল।
‘আমি বিশ্বাস করি, আমাদের সিনেমা নতুন করে আবারো ঘুরে দাঁড়াবে। বাঙালি হিন্দি নয়, বাংলা সিনেমা দেখতে চায়। আমাদের দেশ হিন্দির নয়। সংকট উত্তরণের জন্য সবার এক হয়ে কাজ করতে হবে।’
হিন্দি সিনেমা আমদানির ব্যাপারে সম্প্রতি একমত হয়েছেন দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ও জানিয়েছে, হিন্দি সিনেমা আমদানির ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ